Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তান প্রসঙ্গে ব্যর্থ জার্মান গোয়েন্দারা
আন্তর্জাতিক

আফগানিস্তান প্রসঙ্গে ব্যর্থ জার্মান গোয়েন্দারা

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 19, 20212 Mins Read

আফগানিস্তান প্রসঙ্গে ব্যর্থ জার্মান গোয়েন্দারা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান গোয়েন্দারা ভেবেছিলেন, তালেবান কাবুল দখল করবে না। একটি জার্মান খবরের কাগজ প্রকাশ করল গোপন নোট। খবর পার্সটুডে’র।

জার্মানির পরিচিত খবরের কাগজ বিল্ড। বুধবার সেই পত্রিকায় জার্মান গোয়েন্দা বিভাগের একটি গোপন নোট প্রকাশ করে দাবি করা হয়েছে, জার্মান গোয়েন্দারা আফগানিস্তানে ব্যর্থ হয়েছেন। পত্রিকাটির দাবি, নোটে বলা হয়েছিল, আপাতত তালেবানের কাবুল দখলের পরিকল্পনা নেই। তারা কাবুলকে ঘিরে রাখলেও রাজধানীতে প্রবেশ করবে না। গত শুক্রবার জার্মান প্রশাসনের এক বৈঠকে সেই নোট দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ট্যাবলয়েডটি।

জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি বলে পরিচিত। তাদের ধারণা ছিল, মার্কিন সেনা আফগানিস্তান থেকে পুরোপুরি চলে না গেলে তালেবান কাবুলে প্রবেশ করবে না। বস্তুত, মার্কিন গুপ্তচর সংস্থারও একই ধারণা ছিল। কাবুলে তালেবান ঢোকার দিনকয়েক আগেও মার্কিন গোয়েন্দা দফতরের রিপোর্ট ছিল, কাবুল দখল করতে তালেবানের ৯০ দিন সময় লাগবে। বস্তুত তার দিনকয়েকের মধ্যেই কাবুলে ঢুকে প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে তালেবান।

তবে ওই একই রিপোর্টে বলা হয়েছে, জার্মান গোয়েন্দারা একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। যে ভাবে আফগান প্রশাসনের কর্মকর্তারা দেশ ছাড়তে শুরু করেছিলেন, তাতে তালেবান অনেক সহজে নিজেদের আধিপত্য তৈরি করবে বলে তারা নোট দিয়েছিলেন। কিন্তু তালেবান যে ৪৮ ঘণ্টার মধ্যে কাবুলও দখল করে ফেলবে, তা তারা বুঝতে পারেননি।

এমন একটি সময় গোপন নোটটি প্রকাশ্যে এসেছে, যখন জার্মানি কাবুল থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে। প্রায় দুই দশক ধরে জার্মানি আফগানিস্তানে নিজেদের ঘাঁটি তৈরি করে রেখেছিল। বহু মানুষ সেই সূত্রে আফগানিস্তানে গেছেন। এখনো সকলকে উদ্ধার করে দেশের বিমানে চড়ানো সম্ভব হয়নি। তারই মধ্যে জার্মান সরকারের সঙ্গে কাজ করেছেন, এমন আফগান নাগরিকদেরও জার্মানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে জার্মান প্রশাসন। ৬০০ জন জার্মান সেনাকে সে কাজে নিয়োগ করা হয়েছে।

বিল্ডের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে জার্মান প্রশাসনের তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa