Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, আক্রমণকারীরা নিহত
আন্তর্জাতিক

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, আক্রমণকারীরা নিহত

By জুমবাংলা নিউজ ডেস্কJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read
আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, আক্রমণকারীরা নিহত
আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর দিয়েছে। এটি দাবি করেছে, মঙ্গলবার রাতের ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে। খবর পার্সটুডে’র।

মঙ্গলবার রাতে কাবুলের বিলাসবহুল শেরাপুর এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এর পরপরই সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই সশস্ত্র ব্যক্তি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবরে দাবি করা হয়েছে। সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশেই বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানাকজাই ঘোষণা করেন, “অভিযান শেষ হয়েছে। সকল হামলাকারী নিহত হয়েছে।একটি বিশাল জনগোষ্ঠীর প্রাণ রক্ষা পেয়েছে এবং মহল্লায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।”

কাবুলের শেরপুর এলাকায় আফগান প্রতিরক্ষামন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তা বসবাস করেন।এমন সময় রাজধানী কাবুলে এ হামলা চালানো হলো যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa