Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফ্রিকার সবুজ বিপ্লব কি ব্যর্থ?
আন্তর্জাতিক

আফ্রিকার সবুজ বিপ্লব কি ব্যর্থ?

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 20, 20202 Mins Read

আফ্রিকার সবুজ বিপ্লব কি ব্যর্থ?

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: দ্য অ্যালায়েন্স ফর গ্রিন রেভল্যুশন ইন আফ্রিকা বা অ্যাগরা জার্মানিসহ পশ্চিমা দাতা দেশগুলোর কাছে পছন্দের প্রথম সারিতে রয়েছে৷ কিন্তু একটি গবেষণা বলছে, এই সংগঠন কাজের কাজ কিছুই করছে না৷ খবর ডয়চে ভেলে’র।

অ্যাগরার ওয়েবসাইটের দিকে তাকালে বেশ কিছু সংখ্যা চোখে পড়ে, যেগুলো দেখলে তাদের কাজকর্ম ইতিবাচক এবং উৎপাদনশীল বলেই মনে হবে৷ যেমন ধরুন, আফ্রিকা মহাদেশে ৫৫কোটি ইউরো বিনিয়োগ করে নিজেদের মাইলফলক রচনা করা, ১১৯টি বীজ কোম্পানি প্রতিষ্ঠা, ৭০০ বিজ্ঞান পত্রিকায় অর্থ ঢালা এবং দুই কোটি ৩০ লাখ কৃষকদের সাহায্য করা৷ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সংখ্যা এই ওয়েবসাইটে এখন খুঁজে পাবেন না, আর সেগুলো হল তাদের পুরোনো লক্ষ্য পূরণের সংখ্যা, অর্থাৎ আসলে তাদের মাইলফলক কি ছিলো? তাদের লক্ষ্য ছিলো ২০২০ সালের মধ্যে দুই কোটি কৃষকের আয় দ্বিগুণ করা এবং আফ্রিকার ২০টি দেশে খাদ্য গুদাম করা৷ ২০০৬ সালে প্রতিষ্ঠার সময় এটাই ছিলো তাদের অঙ্গীকার৷ বেশ কয়েকটি জার্মান এবং আফ্রিকান উন্নয়ন সংস্থা রোজা লুক্সেমবার্গ ফাউন্ডেশনের সাথে মিলে একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যাগরা সম্পর্কে৷ রিপোর্টে ওই সংগঠন সম্পর্কে কোন ভালো কথা বলা হয়নি৷ আফ্রিকায় অ্যাগরার ১৩টি অংশীদারী দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমার বদলে এক তৃতীয়াংশ বেড়েছে৷ আটটি দেশে কৃষিক্ষেত্রে উৎপাদনের হার কমেছে আগের বছরগুলোর তুলনায়৷

দাতা দেশগুলো আফ্রিকার ক্ষুদ্র কৃষকদের জন্য যে অর্থ দিয়েছিল, তা তাদের দেয়া হয়নি৷ বরং সার এবং বীজ কেনার জন্যও এই কৃষকদের ঋণ নিতে হয়েছে৷ গত কয়েক বছরে জাম্বিয়ায় কৃষিখাতে বড় বিপর্যয়ের কারণে সরকার পর্যন্ত ঋণে জর্জরিত৷ বিশ্লেষকরা বলছেন, আফ্রিকার দেশগুলোর সরকারের সাথে কাজ না করে অ্যাগরা মূলত বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে৷ বিশেষ করে বীজ ও সার কোম্পানিগুলোর সাথে৷

এসব কোম্পানির সার ব্যবহারের ফলে বেশিরভাগ দেশের মাটির অম্লতা বেড়ে উর্বরতা কমে গেছে৷

জার্মানির অর্থনীতি সহযোগিতা এবং উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, আফ্রিকার দেশগুলো, আফ্রিকান ইউনিয়ন এবং সেখানকার সাধারণ মানুষ অ্যাগরাকে বেশ সম্মান করে৷

সাংবাদিকদের সাথে অ্যাগরা বরাবরই খুব ভালো সম্পর্ক বজায় রেখেছে৷ যেকোন সাক্ষাৎকারে তাদের কর্মকর্তারা বেশ আগ্রহের সাথেই রাজি হয়েছেন৷ সাংবাদিকদের তাদের খরচায় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন৷ কিন্তু নতুন এই প্রতিবেদন প্রকাশের পর ডয়চে ভেলে বহুবার চেষ্টা করেও তাদের কোন প্রতিনিধির মন্তব্য নিতে সমর্থ হয়নি৷

তবে তাদের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য এসেছে, যেখানে বলা হয়েছে, এই প্রতিবেদনে তাদের যে সমালোচনা করা হয়েছে, তা তারা প্রত্যাখ্যান করেছেন, কারণ এই অনুসন্ধান সঠিক নয়৷

২০২১ সালের শেষ নাগাদ তারা তাদের কাজের মূল্যায়ন সবার সামনে উপস্থাপন করবে বলে জানিয়েছে৷ তবে জার্মানি এখনও অ্যাগরাকে সহযোগিতা করবে বলে জানিয়েছে৷ বিএমজেড এর বক্তব্য, অ্যাগরা হয়ত উচ্চ লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তাই তা পূরণ করা সম্ভব হয়নি৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa