
জয়শ্রী রায় ওই গ্রামের মৃত দুর্লভ বিহারির মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) বিভাগের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর ফেনীর দাগনভূঁইয়ার কমল দাসের সঙ্গে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের ২৭দিন পর কমল দক্ষিণ আফ্রিকায় চলে যায়। সেখানে যাওয়ার পর থেকে তার সঙ্গে কমলের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর মধ্যে জয়শ্রী জানতে পারেন কমলের আরও একটা বউ আছে। ঘটনাটি মোবাইলে জানানোর পর কমল বিষয়টি নিয়ে মিথ্যাচার করেন এবং জয়শ্রীর সঙ্গে খারাপ আচরণ করে আসছিলেন। এর জের ধরে তিনি আত্মহ’ত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান জয়শ্রী মা সীমান্ত রায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, জয়শ্রীর লা’শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



