আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল হাদামিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তিন মাস আগেও একবার তাকে আটক করা হয়েছিল। এরপর বুধবার আবার তাকে আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রণালয়।

156

Advertisement
তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যে পর্যবেক্ষণকারী গণমাধ্যম মিডেল-ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, হামাদিকে নিয়ে যাওয়ার আগে তার বাড়িতে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। অবশ্য হামাদিকে গ্রেফতারের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। তবে তিন মাস আগে তাকে আটক করা হয়েছিল এবং পরে আর্ন্তজাতিক চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন। এরপর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন বেড়ে গেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানালেও এগুলো আমলে নিচ্ছে না তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google