Advertisement
জুমবাংলা ডেস্ক: বেতন বাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। আগে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা ১৪তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা ১৫তম গ্রেডে বেতন পেতেন। এখন দুই গ্রেডকে একীভূত করে একটি গ্রেড ১৩তম তে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে প্রশিক্ষণবিহীন ও প্রশিক্ষণপ্রাপ্ত একীভূত করে একটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। যদিও সহকারী শিক্ষকদের দাবি ছিল প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন কাঠামো নির্ধারণ করা। এই দাবিতে গত পাঁচ বছর ধরে আন্দোলন করছে সহকারী শিক্ষকরা।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। এরপর গত বছরের ৮ সেপ্টেম্বর ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অর্থ মন্ত্রণালয়। এরপর আবার ১৩তম গ্রেডে বেতন নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়। গত ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে এই প্রস্তাবে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর নানা প্রক্রিয়া শেষে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করল।

তবে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে খুশি নন সহকারী শিক্ষকরা। শিক্ষকরা বলেন, আমাদের দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের দশম গ্রেড নির্ধারণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.