JjexyZKS1la0BrbGEe3K31EBMf70klo

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন।

এর মধ্যে আবাসন সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে অবস্থান নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলের প্রথম বর্ষের প্রায় দেড়শ শিক্ষার্থী এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

তানভীর হাসান সৈকত বলেন, ‘আমি শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসিক সুযোগ-সুবিধার জন্য উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি। স্মারকলিপির অনুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, আমাদের প্রক্টর, হল প্রভোস্টদের ও ডাকসু নেতাদের কাছে দিয়েছি। এ নিয়ে আমি ডাকসুর সাধারণ সভায়ও আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি।’

তানভীর বলেন, ‘বর্তমান বিরাজমান আবাসন সমস্যা সমাধানের পর বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি করা উচিত, অন্যথায় নয়।’

‘সমস্যা সমাধানের জন্য আমরা উপাচার্যকে ১৫ দিনের আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে কোনো সমাধান না হলে আমরা তার বাসায় অবস্থান নেব,’ বলেন তিনি।

ডাকসু নিবার্চনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে অংশগ্রহণকারী কানেতা ইয়ালাম এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। খবর-ইউএনবি’র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.