Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন আমিরের বিয়েতে কেন উপস্থিত ছিলেন না প্রাক্তন দুই স্ত্রী?
বিনোদন

আমিরের বিয়েতে কেন উপস্থিত ছিলেন না প্রাক্তন দুই স্ত্রী?

By Shamim RezaJuly 16, 20263 Mins Read

চলতি মাসের শুরুর দিকে গৌরি স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ের অনুষ্ঠানে আমিরের ছেলে-মেয়ে এবং জামাতাও উপস্থিত ছিলেন। গুঞ্জন উড়ছিল, তার প্রাক্তন দুই স্ত্রীও বিয়েতে উপস্থিত থাকবেন, তবে বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা যায়নি।

Marraige-Amir-khan

Advertisement

আমির খানের প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও কেন বিয়েতে উপস্থিত ছিলেন না—এ প্রশ্ন ভক্তদের মনে ঘুরছিল। তবে তাদের কেউই বিষয়টি নিয়ে টুঁ-শব্দও করেননি। এবার সেই কারণ জানালেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও ‘লগান’ সিনেমার সহ-অভিনেতা আমিন হাজি।

রেডিফ ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে আমিন হাজি বলেন, “বিয়ের সময় কিরণ রাও যুক্তরাজ্যে ছিলেন। তবে তাদের ছেলে আজাদ বিয়েতে যোগ দিতে মুম্বাইয়ে ফিরে আসে।”

রিনা দত্তের অনুপস্থিতি নিয়েও কথা বলেন আমিন হাজি। তিনি বলেন, “অনুষ্ঠানে না আসার অর্থ এই নয় যে তাদের সম্পর্কে কোনো সমস্যা রয়েছে। আমার মনে হয়, কিছু অনুপস্থিতি স্বাভাবিক। কখনো কখনো কাউকে নিজের মতো থাকার সুযোগ করে দেওয়াও ভালোবাসা ও সম্মানের প্রকাশ। এমন গুরুত্বপূর্ণ দিনে কাউকে অস্বস্তিতে ফেলতে চাওয়া ঠিক নয়।”

আমিরের সঙ্গে রিনা ও কিরণের এখনো সুসম্পর্ক রয়েছে। ‘পানি ফাউন্ডেশন’-এর মাধ্যমে আমির, সত্যজিৎ ভাটকাল, কিরণ রাও ও রিনা দত্ত এখনো একসঙ্গে পেশাগতভাবে কাজ করছেন বলেও জানান আমিন হাজি।

রিনা দত্তর বাবার মৃত্যুর সময়ের একটি ঘটনাও স্মরণ করেন আমিন। তিনি বলেন, “রিনার বাবা মারা গেলে আমির আমাকে ও করিমকে সাহায্যের জন্য বলেছিল। তখন রিনা সফরে ছিলেন। শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আমির সেখানেই ছিলেন।”

আমিরকে নিয়ে গর্বিত শ্বশুরবাড়ির লোকজন

মুম্বাইয়ে নিজের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে করেন গৌরি স্প্র্যাট-আমির খান। দুই দিনের আয়োজন হলেও সেখানে কোনো প্রচলিত বিয়ের আনুষ্ঠানিকতা ছিল না। এসব তথ্য উল্লেখ করে আমিন হাজি বলেন, “বিয়েটা আমিরের বাড়িতেই হয়েছে। আমরা কোনো ঐতিহ্যবাহী বিয়ের রীতি অনুসরণ করিনি। অনেকে জানতে চেয়েছেন সংগীত বা অন্য কোনো অনুষ্ঠান ছিল কি না। আসলে সেগুলো কিছুই ছিল না। আমরা শুধু একসঙ্গে সময় কাটিয়েছি, গল্প করেছি, হেসেছি এবং মুহূর্তগুলো উপভোগ করেছি।”

প্রথম দিনের আয়োজন ছিল মূলত দুই পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য। এ বিষয়ে আমিন হাজি বলেন, “বিয়ের আগের দিন সবাই একসঙ্গে হয়েছিলাম, যেন বন্ধুদের সঙ্গে একটি সাধারণ আড্ডা। আমির তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিল। গৌরির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা খুবই আন্তরিক ও অসাধারণ মানুষ।”

গৌরির বাবা রবার্ট বব স্প্র্যাটও বিয়েতে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন গৌরির ভাই, বোন, মেয়ে শওনা এবং পরিবারের অন্য সদস্যরা। আমিরের তৃতীয় স্ত্রী গৌরির পরিবারের প্রশংসা করে আমিন হাজি বলেন, “গৌরির পরিবারের সঙ্গে এটাই ছিল আমাদের প্রথম দেখা। কিন্তু মনে হয়নি প্রথমবার দেখা হচ্ছে। মনে হয়েছে, বহু বছরের পরিচিত।”

আমির খানের শ্বশুরবাড়ির লোকজন আমিরকে নিয়ে গর্বিত। এ তথ্য স্মরণ করে আমিন হাজি বলেন, “গৌরির বাবা মোটরবাইক চালাতে খুব ভালোবাসেন। তার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। তারা অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবার হলেও কোনো অহংকার নেই। তারা আমিরকে খুব ভালোবাসেন এবং তাকে নিয়ে গর্বিত।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আমিরের যত বিয়ে

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। তবে রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।

*ইন্ডিয়া টুডে অবলম্বনে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আমিরের বিয়ে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তানজিন তিশা

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

July 16, 2026
দীপিকা পাড়ুকোন

সোনম ওয়াংচুককে নিয়ে দীপিকা পাড়ুকোনের পোস্ট ঘিরে বিতর্ক

July 16, 2026
কোয়েল

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

July 16, 2026

Latest News

তানজিন তিশা

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

দীপিকা পাড়ুকোন

সোনম ওয়াংচুককে নিয়ে দীপিকা পাড়ুকোনের পোস্ট ঘিরে বিতর্ক

কোয়েল

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

কোয়েল মল্লিক

পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অভিনেতা

১৫ বছরের দাম্পত্য শেষ, ডিভোর্সের ঘোষণা দিলেন ‘রামায়ণ’ অভিনেতা

সোহিনী

বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে যাওয়ার ঘোষণা দিলেন সোহিনী

দীঘি

ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

অভিনেতা কমল হাসান

৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান

পরীমণি

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

bobita

পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন ববিতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa