
আরএসএস বলছে, গোমাতাকে হতে হবে খাঁটি নিরামিষাশী, তবেই গোদুগ্ধ পবিত্র থাকবে। গোমাতা যদি নিজেই আমিষাশী হয়ে যায়, তা হলে তার দুধও আর পবিত্র থাকবেনা।
আর আমিষ-নিরামিষ দুধের এই বিবাদেই যুক্তরাষ্ট্রে উৎপন্ন গরুর দুধ এ ভারতে আমদানির ছাড়পত্র পাচ্ছে না।
আরএসএস নেতারা জানিয়ে দিয়েছেন, যজ্ঞে গরুর দুধ আহুতি দিতে হয়, পুজোতেও গরুর দুধ লাগে। হিন্দুদের কাছে গরুর দুধ নিরামিষ। কিন্তু আমেরিকায় গরুকে আমিষ খাওয়ানো হয়, গরু আমিষ খেলে তার দুধও আমিষ হয়ে যায়। আমিষ দুধ পুজো বা যজ্ঞে কাজে লাগবে না। নিরামিষভোজী হিন্দুরাও আমিষ দুধ মুখে তুলতে পারবেন না।
এর জেরেই যুক্তরাষ্ট্র থেকে কোনপ্রকার আমিষভোজী গরুর দুধ বা অন্যান্য ডেইরি পণ্য আমদানির ক্ষেত্রে নেতিবাচন সিদ্ধান্তে আছে ভারত সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



