
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাদা Nike Air Max 97s–এর ওই জুতা আসলে ‘Jesus Shoes’ নামে পরিচিত। এই জুতাটি তৈরি করেছেন ব্রুকলিনের ক্রিয়েটিভ লেবেল এমএসসিএইচএফ। আর এই জুতার বিশেষত্বই হল এর মধ্যে জর্ডান নদীর পবিত্র জল ভরা রয়েছে। শুধু বলা কথা নয়, জুতাটি দেখলেই বোঝা যাবে, সোলের জায়গায় রয়েছে জল।
তবে শুধুমাত্র পবিত্র জলের জন্য জুতার এত দাম নয়। জুতাগুলিতে বাইবেলের ম্যাথুভার্স 14:25 রয়েছে, যেখানে জলের ওপর দিয়ে যিশুর হাঁটার বিবরণ দেওয়া রয়েছে। যিশুর রক্তকে বোঝানোর জন্যে জুতার এক পাশে রয়েছে একবিন্দু রক্তও। কিছু অন্যান্য ধর্মীয় চিহ্নও রয়েছে সুগন্ধযুক্ত ওই জুতার সোলে। ক্রুশবিদ্ধ যিশুর একটি চিহ্নও রয়েছে। এখানেই শেষ নয়, জুতার বাক্সে একটি দেবদূত এবং সরকারি পাপাল সিলের অনুরূপ একটি সিলও রয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



