Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আমেরিকা এখন ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করছে : তেহরান
আন্তর্জাতিক

আমেরিকা এখন ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করছে : তেহরান

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 25, 2021Updated:March 25, 20212 Mins Read
আমেরিকা এখন ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করছে : তেহরান
মাজিদ তাখতে রাভানচি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা এখনও পরমাণু সমঝোতা ও জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেই যাচ্ছে, কিন্তু এরপরও পরমাণু সমঝোতা সংক্রান্ত দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এসব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি। খবর পার্সটুডে’র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রাভানচি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা বহাল রেখে আমেরিকা লাভবান হতে পারবে না। বাইডেন ক্ষমতা গ্রহণের দুই মাস পরও আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করে চলেছে, আবার তারাই বলছে বল এখন ইরানের কোর্টে।

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন দাবি করে বলেছেন, আমেরিকা কূটনৈতিক পন্থাকে স্বাগত জানায়, কিন্তু ইরান এখনও এই পথে আসেনি। তার দাবি- বল প্রকৃতপক্ষেই এখন ইরানের কোর্টে।

তিনি এ সময় পরমাণু সমঝোতা বাস্তবায়ন না হওয়ার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একবারের জন্যও বলেননি তার দেশই অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইরানের ওপর অন্যায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে।

আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে পরমাণু সমঝোতায় ফেরার ইঙ্গিত দিলেও এখন তার প্রশাসন উল্টো কথা বলছে।

তারা বলছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরতে হবে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা এর আগে প্রতিশ্রুতি দিয়ে লঙ্ঘন করেছে এবং অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কাজেই তাদেরকেই প্রমাণ করতে হবে যে, তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রমাণ পাওয়ার পরই কেবল ইরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa