Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারো বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে’
আন্তর্জাতিক

‘আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারো বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে’

By জুমবাংলা নিউজ ডেস্কJune 25, 2021Updated:June 25, 20211 Min Read

‘আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারো বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে’

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারো বেরিয়ে যায় তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা বলেছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি একথা বললেন। খবর পার্সটুডে’র।

গতকাল (বৃহস্পতিবার) উলিয়ানভ এক টুইটার পোস্টে বলেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, আমেরিকা আবারো পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না তার কী নিশ্চয়তা আছে। আমার মতে- অতীত অভিজ্ঞতার বিষয়টিই হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। যদি আমেরিকা অতীত ভুলের পুনরাবৃত্তি করে তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে যা হবে আগের চেয়ে কঠোর। এই বিষয়টি কেউই চান না।”

২০১৮ সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। তবে সমঝোতার অন্য দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যায় নি বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক্ষমতায় গেলে তিনি সমঝোতায় ফিরে আসবেন। এ নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয় নি। এরইমধ্যে ইরানের গণমাধ্যমের বিরুদ্ধে আমেরিকা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যা দু দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa