Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : আম্ফানের প্রভাবে কলকাতায় শুরু হয়েছে প্রবল ঝড়। সঙ্গে বৃষ্টি। এদিকে ঝড়ে তছনছ গোটা শহর। কলকাতায় এখন ঝড়ের গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার। যত সময় যাচ্ছে, ততই ঝড়ের গতি বাড়ছে। এদিকে ঝড়ের তাণ্ডবে সারা কলকাতা জুড়ে উপড়ে পড়েছে বড় বড় গাছ। সেই গাছ কোথাও বাড়িতে, কোথাও গাড়ির ওপর, কোথাও রাস্তা জুড়ে বিদ্যুতের তার নিয়ে পড়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বন্ধ। ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। সব ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু পুরনো বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তার সঙ্গে চলছে প্রবল বৃষ্টি।

তবে এই মুহূর্তে কলকাতার সব চেয়ে বড় সমস্যা ভেঙে পড়া গাছ। প্রায় প্রতিটি এলাকায় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেই গাছ কোথাও বিদ্যুতের তার, কোথাও রাস্তার ট্রাফিক সিগন্যাল, কোথাও ল্যাম্প পোস্ট নিয়ে পড়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। আম্ফান যখন কলকাতার একেবারে কাছে আসবে বা পাশ দিয়ে যাবে, তখন তার গতি হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। বা তারও বেশি। কলকাতা, হাওড়া, হুগলিতে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কলকাতায় যে সব বাড়ি দুর্বল, সেখান থেকে লোকেদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে বেলেঘাটায় বেশ কিছু লোককে বিপজ্জনক বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম পুঁটিয়ারিতে একটি পুরনো বাড়ির বারান্দা ভেঙে পড়েছে। কলকাতার রাস্তাঘাটে এখন লোক নেই। কেউ রাস্তায় নামলেই পুলিশ তাঁদের ঘরের ভিতর পাঠিয়ে দিচ্ছে। রাস্তায় কেবল পুলিশ, অ্য়ম্বুলেন্স।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সারা রাত নবান্নে থাকবেন। তিনি লোকেদের সরিয়ে নিয়ে যাওয়ার তদারক করছেন। প্রশাসন কী কী ব্যবস্থা নেবে তা ঠিক করে দিয়েছেন। সেই সব ব্যবস্থা কতদূর এগোলো তা তিনি নিজে দেখছেন।  সূত্র : ডয়েচে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.