Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আম্ফানে তছনছ পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু
আন্তর্জাতিক

আম্ফানে তছনছ পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কMay 21, 20202 Mins Read

আম্ফানে তছনছ পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত ৭২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে তিনি বলেছেন, শক্তিশালী এই ঝড়ে রাজ্যে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।

বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলেছে ভারতের পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গ ও ওডিশ্যা রাজ্যে। ঝড়টির কেন্দ্রে পরিণত হওয়া পশ্চিমবঙ্গের কলকাতা শহরের রাস্তাঘাট ডুবে গেছে, পানির নিচে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। রাস্তায় গাছের নিচে চাপা পড়ে পানিতে ডুবে আছে বিভিন্ন ধরনের যানবাহন। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কলকাতা বিমানবন্দরের কিছু অংশ পানিতে ডুবে গেছে।

মমতা বন্দোপাধ্যায় বলেন, আম্ফানের প্রভাব করোনার চেয়েও মারাত্মক। রাজ্যে কমপক্ষে ৭২ জনের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মাটির ঘর একেবারে মিশে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। সড়ক ভেঙে গেছে, ধ্বংস হয়েছে আবাদি জমির ফসল।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন জেলা আম্ফানের আঘাতে একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ঘণ্টায় ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছে আম্ফান। এটা কল্পনাও করা যায় না। আম্ফান এমন তাণ্ডব চালাবে তা আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ধারণাও করতে পারেন নাই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের চোখ ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে কলকাতায় আছড়ে পড়ে। বুধবার দুপুর থেকেই পশ্চিমবঙ্গে ঝড়ের কারণে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করে। দুপুরের দিকে বাতাসের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার থাকলেও আঘাত হানার সময় ১৮০ কিলোমিটার ছাড়িয়ে যায়।

মমতা বলেছেন, আম্ফানের ক্ষয়ক্ষতি করোনাভাইরাস মহামারির চেয়েও মারাত্মক। ক্ষতিগ্রস্ত জেলাগুলো ঘুরে দেখার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করবো, দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না। সবকিছু পুনর্গঠনের জন্য আমরা মানবিক সহায়তা চাই।

আম্ফানে মৃতদের প্রত্যেকের পরিবারকে আড়াই লাখ রূপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন মমতা। আম্ফান যে তাণ্ডব চালিয়েছে তাতে এর ক্ষয়ক্ষতি বুঝতে ধ্বংসের চিত্র বুঝতে ১০ থেকে ১২ দিন লেগে যাবে বলে জানিয়েছেন তিনি। আম্ফান পরবর্তী পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য এক হাজার কোটি রূপির তহবিল গঠন করেছেন মমতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa