Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
আন্তর্জাতিক প্রবাসী খবর স্লাইডার

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

By Hasan Majorঅক্টোবর 12, 20222 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত সরকারকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে পেশাদারদের পাশাপাশি আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের আবাসিক রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি আজ বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে আবদুল হামিদ এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বৈঠক সম্পর্কে বাসসকে ব্রিফ করেন।

আবদুল হামিদ করোনা মহামারী সত্ত্বেও “দুবাই এক্সপো ২০২০” সফলভাবে সম্পন্ন করার জন্য আরব আমিরাতের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি প্রায় সাত লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

আরব আমিরাত বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি), সিরামিক, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, ইলেকট্রনিক্স, আসবাবপত্র, প্লাস্টিক এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করে থাকে।

সংযুক্ত আরব আমিরাত এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করতে পারে বলেও আবদুল হামিদ উল্লেখ করেন।

পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ইউএই’র সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।

রাষ্ট্রপ্রধান দূতকে বাংলাদেশে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন যাতে বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও দৃঢ় হয়।

সংশ্লিষ্ট সচিবগণ ও বঙ্গভবনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে “গার্ড অব অনার” প্রদান করে।

সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়। রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।

–বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa