Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আরব আমিরাতে ১০০ কোটি টাকা জেতা রাইফুলের নোয়াখালীর বাড়িতে নেই কোনো থাকার ঘর
আন্তর্জাতিক প্রবাসী খবর বিভাগীয় সংবাদ

আরব আমিরাতে ১০০ কোটি টাকা জেতা রাইফুলের নোয়াখালীর বাড়িতে নেই কোনো থাকার ঘর

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 2023Updated:January 5, 20232 Mins Read

আরব আমিরাতে ১০০ কোটি টাকা জেতা রাইফুলের বাড়ি নোয়াখালী, নেই কোনো থাকার ঘর

জুমবাংলা ডেস্ক : ১০০ কোটি টাকা জেতা ‘বিগ টিকিট র‍্যাফেল ড্রতে’ জেতা মো. রাইফুলের ইসলাম (৩৫) বাড়ি নোয়াখালী একমাত্র বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। সম্প্রতি সে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১০০ কোটি টাকা জিতেনিয়েছে। এক সময় নোয়াখালীতে তার থাকার কোনো ঘর ছিলোনা। নিজ বাড়িতে ঘর ভিটা না থাকায় সে থাকতো শ্বশুর বাড়িতে।

আরব আমিরাতে ৯৮ কোটি টাকা জেতা রাইফুলের নোয়াখালীর বাড়িতে নেই কোনো থাকার ঘর
ছবি সংগৃহীত
Advertisement

জীবিকার তাগিদে ২০১১ সালে দুবাই পাড়ি দেন মো. রাইফুল ইসলাম। ৪ ভাইয়ের মধ্যে রাইফুল ৩য়। মা-বাবা হারানো রাইফুলের নিজ বাড়িতে নেই বসতভিটা। থাকেন একই গ্রামের শ্বশুর বাড়িতে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

তার নিজ বাড়ি নোয়াখালী একমাত্র বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ চরঈশ্বর রায় গ্রামের হাজী আসলাম মিয়ার বাড়ির মৃত খুরশেদ আলমের ছেলে।

নিজের বাড়ি না থাকায় স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন নোয়াখালীর রাইফুল। সেখান থেকে ১২ বছর আগে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। তিনি আরব অমিরাতের আল আইন শহরের বাসিন্দা এবং পেশায় একজন গাড়িচালক।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের লটারি জিতেছেন রাইফুল ইসলাম। লটারিতে পাওয়া অর্থের পরিমাণ ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ কোটি ১৭লাখ ২৩ হাজার ২৯৫ টাকা।

মো. রাইফুলের বড় ভাই মো. বাবুল উদ্দীন স্থানীয় খাবার হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। মেঝো ভাইমো. সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করেন। একবারে ছোট ভাই মো. রুবেলউদ্দীন দুবাই থাকেন।

রাইফুলের লটারি জয়ের খবরে এলাকায় বইছে খুশির হাওয়া। স্ত্রী ইসরাত জাহান সাংবাদিকদের জানায়, আমার স্বামীর ভাগ্য পরিবর্তন হইসে। আল্লাহ আমাদের দিকে তাকাইসেন। আমরা সবাই অনেক খুশি। আর আমার স্বামীকে প্রবাস করতে হবে না।

ইসরাত জাহান রিসা আরও বলেন, ১০ জানুয়ারি আমার স্বামীর বাংলাদেশে আসার কথা ছিল। টিকেট কেটে রাখসেন। এখন আসতে দেরি হবে। আল্লাহ যেন আমার স্বামীকে প্রবাস থেকে সহি সালামতে আনেন আমাদের জন্য সেই দোয়া করবেন।

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানায়, হাতিয়ার অনেকেই বিভিন্ন দেশে রয়েছেন। যারা ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ গমন করেছেন। তবে রাইফুলের মতো ভাগ্য কারও হয়নি। আমরা অনেক খুশি হয়েছি। রাইফুলের পরিবারসহ সবার সুন্দর দিন কামনা করছি।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জেতেন মো. রাইফুল ইসলাম। লটারিতে পাওয়া অর্থের পরিমাণ ৩৫ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। তিনি আরব অমিরাতের আল আইন শহরের বাসিন্দা এবং পেশায় একজন গাড়িচালক।

লটারি জেতার পর রাইফুল জানায়, আমি গত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (এটা) জিতেছি। এটা আমার জন্য ও আমার দেশের জন্য গর্বের বিষয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa