Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আরব আমিরাত-ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু
আন্তর্জাতিক

আরব আমিরাত-ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 17, 20202 Mins Read
আরব আমিরাত-ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে রবিবার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি টেলিফোন পরিষেবা চালু করা হয়েছে। খবর ইউএনবি’র।

সংশ্লিষ্টদের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরকে ফোন করেন এবং ‘ঐতিহাসিক শান্তিচুক্তির পরে শুভেচ্ছা বিনিময়’ করেন।

এর আগে গত বৃহস্পতিবার শান্তিচুক্তিতে স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশ্ব নেতারা।

তবে এ চুক্তি নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে ফিলিস্তিন, ইরান ও তুরস্কে।

চুক্তির শর্ত অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরের অংশীকরণের বিষয়ে বিতর্কিত পরিকল্পনা স্থগিত করতে সম্মত হয়েছে ইসরায়েল।

রবিবার এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকেনাজি বলেছেন, ‘দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর এবং শিগগিরই মিলিত হওয়ার আগে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

টেলিফোন সংযোগ প্রতিষ্ঠা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের যেসব সংবাদভিত্তিক ওয়েবসাইট বন্ধ ছিল, সেগুলোও এখন ইন্টারনেটে দেখা যাচ্ছে।

সাইটগুলো খুলে দেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম দেশ ইসরায়েলের সাথে শান্তিচুক্তি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের প্রধান উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, ট্রাম্পের কার্যালয়ে আসার পর থেকে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তিচুক্তি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa