
এলাকাবাসী জানায়, দুপুরে এলাকার একটি পুকুরে দুই ভাই মিলে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দুই ভাই। এলাকাবাসী পুকুরে অনেক খোঁজাখুঁজি করে দুই ভাইকে একে অপরকে আলিঙ্গন করা অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদেরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



