জুমবাংলা ডেস্ক : পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে রোববার ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউর নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন।
সম্প্রতি শরিয়ত বয়াতি নামক এক বাউল শিল্পী পালা গানের আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর কথা বলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়। বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


