Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আল আকসায় ৫০০ বছর আজানের সৌভাগ্য
আন্তর্জাতিক

আল আকসায় ৫০০ বছর আজানের সৌভাগ্য

By iNews DeskMay 21, 20213 Mins Read

আল আকসায় ৫০০ বছর আজানের সৌভাগ্য

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদে আকসায় বংশপরম্পরায় ৫০০ বছর ধরে আজান দেওয়ার অনন্য কৃতিত্ব ফিলিস্তিনের কাজ্জাজ পরিবারের। বর্তমানে এ পরিবারের অষ্টম পুরুষ ফিরাস আল কাজ্জাজ মসজিদে আকসায় মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন ফজরসহ তিন ওয়াক্ত নামাজের সময় তিনি আজান দেন। সুমধুর কণ্ঠে তাঁর আজান শুনে জেগে ওঠে পূর্ব জেরুজালেমবাসী। ৮০ বছর বয়সী বাবার সঙ্গে পালাক্রমে ফিরাস প্রথম দিকে আজান দিতেন। এর আগে তাঁর বাবাও প্রায় ৪০ বছর আল আকসায় আজান দেন। ফিরাস ফজর, মাগরিব ও এশার নামাজের আজান দেন। ফিরাসের বাবা জোহর ও আসরের সময় আজান দেন।

১৫ শতাব্দীতে কাজ্জাজের পূর্বপুরুষ জেরুজালেমে আসেন। ঐতিহ্যবাহী এই বংশের অষ্টম পুরুষ ফিরাস আল কাজ্জাজ। ৩২ বছর বয়সী ফিরাস আল আকসা মসজিদের কনিষ্ঠতম মুয়াজ্জিন। মসজিদে আকসার সন্নিকটে আল সিলসিলা রোডের পাশে তাঁর পরিবারের বসবাস। তবে কয়েক বছর আগে দখলদার ইহুদিরা তাঁর ঘর ভেঙে ফেলে। ফিরাসের পরিবারের মূলত বর্তমান সৌদি আরবের হেজাজের অধিবাসী। ৫০০ বছর আগে তাঁর পূর্বপুরুষ মসজিদে আকসায় আসেন। সুন্দর কণ্ঠের অধিকারী হওয়ায় উসমানি সাম্রাজ্যের দায়িত্বশীলরা তাঁকে মসজিদে আকসার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে বংশপরম্পরায় তাঁরা আজান দিয়ে আসছেন। মূলত জিকির ও ধর্মীয় সংগীতচর্চাই সুফি ধারার এ পরিবারের অন্যতম ঐতিহ্য।

শৈশবের স্মৃতিচারণা করে ফিরাস বলেন, ‘একদিন বাবা আমাকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করতে বললেন। তখন আমার মাত্র ১০ বছর বয়স। তখনই প্রথম নিজের সুন্দর কণ্ঠস্বর উপলব্ধি করি। বাবা আমাকে উৎসাহ দিতে থাকেন। আর আমি তাঁর কাছে শিখতে থাকি।’ ১২ বছর বয়সে ফিরাস প্রথমবারের মতো মসজিদে আকসায় আজান দেন। ফিরাস বলেন, ‘মানুষ আমাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে দেয়। তখন আমার মনে হয়নি যে আমি একটি বিশেষ মসজিদে অবস্থান করছি; বরং মনে হয়েছে আমি সাধারণ কোনো স্থানে আছি। এখন আমি লক্ষাধিক মানুষের সামনেও কোনো বিব্রতবোধ ছাড়াই কোরআন তিলাওয়াত করতে পারি।’ আলহামদুলিল্লাহ!

মসজিদে আকসার অতীত-বর্তমান নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে ফিরাস বলেন, ‘আল আকসায় অতীত ও বর্তমানের মধ্যে বিশাল তফাত। আগে এখানে অনেক মাদরাসা ছিল। আরব বিশ্বের অনেক বড় বড় আলেম এখানে আসতেন। ইসলাম ও কোরআন শিক্ষা দিতেন তাঁরা। সুললিত সুরে কোরআন তিলাওয়াতের নানা ধরনের পদ্ধতি শেখাতেন। কিন্তু এখন আর তাঁদের কেউ আসতে পারেন না। ইসরায়েলি সেনারা এ অঞ্চলকে অবরুদ্ধ করে রেখেছে।’

আল আকসা নিয়ে নিজের আবেগের কথা এভাবে তুলে ধরেন ফিরাস—‘এখানের জড় পাথরগুলো আল কুদসের শত-সহস্র বছরের ইতিহাস-ঐতিহ্যের কথা বলছে। আল আকসা মসজিদ আমাদের কাছে যেমন আধ্যাত্মিক স্থান, তেমনি তা রাজনৈতিক ইস্যুও বটে। এখানে এসে মুসলিমরা ইবাদত করবেন। রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত এ ভূমি আমাদের কাছে অত্যন্ত আবেগের স্থান। আমি এ শহর ছেড়ে দূরে কোথাও থাকতে পারি না।’ ফিরাস আল কাজ্জাজ জেরুজালেমের ভোকাল মেলোডিজ ইনস্টিটিউটে দুই বছর আজানের অনুশীলন করেন। এরপর কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে শায়খ মুহাম্মদ আল মিসরির কাছে পড়েন। মূলত আরব বিশ্বে সংগীতচর্চার আগে কোরআন তিলাওয়াতে পারদর্শী হতে হয়। সূত্র : ফ্রান্স টোয়েন্টি ফোর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa