
ওয়েবসাইটে বলা হয়, ‘হায়া সোফিয়া পুনরুদ্ধার মুসলমান ও সকল নির্যাতিত, নিষ্পেষিত মানুষের আশার পুনর্জাগরণের প্রথম পদক্ষেপ।’ এই তুর্কি ভাষণের আরবি অনুবাদে বলা হয়, হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর হলো আল আকসায় স্বাধীনতার প্রত্যাবর্তনের অংশ। প্রসঙ্গত, জেরুজালেমের ওল্ড সিটির নিয়ন্ত্রণে রয়েছে ইসরাইল, যেখানে আল আকসা অবস্থিত। উজবেকিস্তানের বুখারা থেকে স্পেনের আনাদুলিয়া পর্যন্ত ইসলামের পুনর্জাগনের সঙ্গে এই হায়া সোফিয়ার পুনরুদ্ধারকে সংযুক্ত করা হয়েছে পুরো ভাষণে। তুরস্কের প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি আন্দোলনের সমর্থক ও ইসরাইলের কড়া সমালোচক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



