Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আশালীন ও রূঢ় ব্যবহার করেছেন পিরোজপুরের জজ : আইনমন্ত্রী
জাতীয়

আশালীন ও রূঢ় ব্যবহার করেছেন পিরোজপুরের জজ : আইনমন্ত্রী

By Shamim RezaMarch 4, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নান আওয়ামী লীগ নেতা একেএম আউয়াল ও তার স্ত্রীর জামিন শুনানিতে আশালীন ও রূঢ় ব্যবহার করেন এবং এ কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তাকে বদলি করা হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নানের কাছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রী জামিন চাইতে গেলে তিনি অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করেন। এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই আইন মন্ত্রণালয়ের প্রস্তাবে তাকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়।’

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘জামিন দেয়া বা না দেয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতের ওপর। কিন্তু আদালতের কোনও সিদ্ধান্তে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়, তখন কিন্তু একটা ব্যবস্থা নিতে হয়। পিরোজপুরে সেই অবস্থার আলোকেই ব্যবস্থা নেয়া হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি প্রশমিত করার জন্য পিরোজপুর আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রীকে জামিন দেয়া হয়েছে। আমি মনে করি না এখানে আইনের শাসনের ব্যত্যয় হয়েছে।’

আসামী এভাবে পরিস্থিতি সৃষ্টি করে আদালতের ওপর চাপ সৃষ্টি করতে পারেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মামলার মেরিট নিয়ে আমি কথা বলতে চাই না। প্রথম কথা হলো মামলার শুধু এফআইআর (এজহার) হয়েছে, এখনও চার্জশিট হয়নি। আপনারা জানেন আবদুল মান্নানকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছিল এবং সেটা চ্যালেঞ্জ করার জন্য আপিল বিভাগে যাওয়া হয়েছিল। আপিল বিভাগ সেটা খারিজ করে দেয়।’

‘কালকে (মঙ্গলবার) বিচারক যদি বারের সাথে যেভাবে ব্যবহার করেছেন সেটা না করতেন তাহলে এ পরিস্থিতি হতো না,’ বলেন আইনমন্ত্রী।

আইনজীবীরা পরিস্থিতি সৃষ্টি করেছেন কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে চাই না। বিষয়টি নিয়ে আমি নিরপেক্ষ থাকতে চাই যতক্ষণ পর্যন্ত না তথ্যাদি আমার সামনে আসে।’

এ বিষয়ে তদন্ত করা হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আইনের শাসন নিশ্চিত হচ্ছে, এটা আপনারা দেখছেন। এখানে সরকারি দলের লোক কিংবা বিরোধী দলের লোক সেটা বিবেচনা করা হয়নি। বারবার আপনাদের বলছি, ব্যবহারটা ঠিক করে করা হয়নি। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সে জন্য ব্যবস্থা নিয়েছি।’

মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আবদুল মান্নান দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় জামিন আবেদন প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাবেক এমপি একেএম আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ আদেশের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী এবং ক্ষমতাসীন দলের পক্ষের আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করলে, বিচারক আবদুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়। এরপর যুগ্ম ও দায়রা জজ নাহিদ নাছরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব অর্পণ করেন বিচারক আবদুল মান্নান। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত রিভিউ পিটিশন গ্রহণ করে এমপি আউয়াল ও তার স্ত্রীকে দুই মাসের জামিন মঞ্জুর করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

February 1, 2026
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

February 1, 2026
স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

February 1, 2026
Latest News
বিজিবি

যশোরে ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা–১৮ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে বিতর্ক

স্থগিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে

গুপ্তরা বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে: তারেক রহমান

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

নারীদের ব্যাপারে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

‘যারা বাইরে ছিল তারাই আমাদের গুপ্ত বলছে’

স্থগিত

জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

মির্জা ফখরুল

দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য: মির্জা ফখরুল

ভুল ও বিভ্রান্তিকর তথ্য

আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে: জামায়াত

পায়রা বিদ্যুৎকেন্দ্র

১ মাস পর উৎপাদনে ফিরেছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.