Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আশুলিয়ায় যুবলীগের কর্মীদের কোপালেন আরেক যুবলীগ নেতা
ঢাকা বিভাগীয় সংবাদ

আশুলিয়ায় যুবলীগের কর্মীদের কোপালেন আরেক যুবলীগ নেতা

By iNews DeskNovember 9, 20192 Mins Read

আশুলিয়াযুবলীগ নেতা
যুবলীগ নেতা সুমন ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার আশুলিয়ায় যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের কর্মী রিপনসহ অন্তত ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া ও তার স্বজনরা।

শনিবার আশুলিয়ার বেরন এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত রিপন মিয়ার স্ত্রী চায়না বেগম আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত উজ্জল ভূঁইয়াকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও দলীয় সূত্রে জানা গেছে, সাবেক সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়ার লোকজন আশুলিয়ার বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুনের মাধ্যমে যুবলীগের অপপ্রচার ও সন্মানহানি করে আসছিল। এ জন্য আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সকার গত শুক্রবার রাতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী অপপ্রচারে ব্যবহৃত ব্যানার ফেস্টুন খুলে ফেলার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার রাতে যুবলীগ কর্মী রিপন মিয়া, ফারুক, শিপু, রিপন, বাবু ও নয়ন ইয়ারপুর এবং জামগড়া এলাকায় অপপ্রচারে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন খুলে পিকআপ গাড়িতে করে জামগড়া থেকে নরসিংহপুরের দিকে যাচ্ছিল।

বিষয়টি জানতে পেরে রুবেল আহম্মেদ ও তার বাহিনীর লোকজন যুবলীগ কর্মীদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের হ’ত্যার উদ্দেশে কু’পিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ কর্মী রিপন মিয়ার স্ত্রী বলেন, শুক্রবার রাতে রুবেল আহম্মেদ ভূঁইয়া আমার স্বামী রিপনকে হ’ত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কো’প দিলে তার মাথা কেটে মগজ বের হয়ে আসে।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, অপপ্রচারের বিষয়ে এর আগে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমির হোসেন জয় ও আশুলিয়া থানা যুবলীগের সদস্যরা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার রাতে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী অপপ্রচারে ব্যবহৃত ব্যানার-ফেস্টুন খুলে আনার সময় আমার কর্মীদের কু’পিয়ে হ’ত্যার চেষ্টা করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম সুমন বলেন, যুবলীগ কর্মীদের মারধরের ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত উজ্জল ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa