Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আশ্চর্য মোটরবাইক তৈরি করলো কিশোর, লিটারে চলে ৯০ কিলোমিটার
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

আশ্চর্য মোটরবাইক তৈরি করলো কিশোর, লিটারে চলে ৯০ কিলোমিটার

By Saiful IslamSeptember 2, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পাঠ চুকিয়ে নিজের ছোট্ট গ্যারেজে কাজ শুরু করেছেন সবেমাত্র। তেমন কারিগরি জ্ঞান রপ্ত করার সুযোগ হয়েও উঠেনি। তবু নিজের মেধা খাটিয়ে মাত্র একমাস পরিশ্রমের পর মাত্র ১২ হাজার টাকা খরচ করে তৈরি করেছেন একটি মোটরবাইক।
আশ্চর্য মোটরবাইক তৈরি করলো কিশোর, লিটারে চলে ৯০ কিলোমিটার

Advertisement

স্থানীয়রা বলছেন, ওই মোটরবাইক দেখতে এখন প্রতিনিয়ত ভিড় করছে তার নিজ এলাকাসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ। শুধুমাত্র পুরনো বাইসাইকেল ও মোটরবাইকের কিছু যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করা হয় জ্বালানি সাশ্রয়ী এই মোটরবাইক। আলোচিত ওই যুবকের নাম নাহিদ।

তার বাড়ি শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্নাসীরচর গ্রামে। নাহিদ ওই গ্রামের আব্দুল মালেক ভান্ডারি ও নাজমুন্নাহারের ছেলে।

এলাকাবাসী জানায়, নাহিদ দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা পেশায় একজন বাউল শিল্পী ও মা গৃহিনী। ছোটবেলা থেকেই নাহিদ খুব চঞ্চল প্রকৃতির। সে এক সময় জুতা তৈরির কারখানায় কাজ করত। পরে তার মা-বাবা বাড়ির পাশে একটি ছোট গ্যারেজ প্রতিষ্ঠা করে দেয়। সেখানেই নাহিদ ব্যাটারি চালিত অটোরিকশা ও সাইকেল মেরামতের কাজ করত।

এক সময় নাহিদ নিজের মেধা ও চেষ্টা দিয়ে তৈরি করে ফেলেন জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল। ওই বাইক প্রতি লিটার তেলে চলে প্রায় ৯০ কিলোমিটার। যা দেখে সবাই বিস্মিত।

স্থানীয় শরীফুন্নেছা বলেন, আমাদের এলাকার ছেলে নাহিদ অল্প খরচে মোটরসাইকেল তৈরি করেছে। আর ওই মোটরসাইকেল চালাতে জ্বালানি তেলের খরচও কম। এখন সরকার তাকে সাহায্য করলে ওই মোটরসাইকেলের উন্নত সংস্করণ সে তৈরি করতে পারবে।

নাহিদের বাবা আব্দুল মালেক ও মা নাজমুন্নাহার বলেন, কিছুদিন আগে নাহিদকে একটি গ্যারেজ তৈরি করে দেই। তার ব্যবহারের জন্য একটা পুরাতন সাইকেল ছিল। সেটা ভেঙে ইঞ্জিন সংযোজন করে গাড়ি তৈরি করেছে। ওই গাড়ি পেট্রোলে খুব দ্রুত চলে। এটা দেখার জন্য প্রতিদিন মানুষজন বাড়িতে ভিড় জমাচ্ছে।

নাহিদ জানায়, সবাই বাইক চালায় তা দেখে আমারও বাইক চালানোর ইচ্ছা জাগে। কিন্তু আর্থিক সংকটের কারণে সে ইচ্ছা আর পূরণ হয়ে ওঠে না। প্রায় ছয় মাস আগে মাথায় আসে আমার পুরাতন সাইকেলটি কীভাবে বাইকে রূপান্তর করা যায়। সে ইচ্ছা থেকে নানাভাবে বাইকের পুরাতন যন্ত্রাংশ সংগ্রহ করি। পরে তা সাইকেলের সঙ্গে জুড়ে দেই। এই বাইকটি তৈরি করতে এক মাস সময় লেগেছে আর খরচ পড়েছে ১২ হাজার টাকা। আর এটি এক লিটার পেট্রোলে চলে প্রায় ৯০ কিলোমিটার।

সদর উপজেলার কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নাহিদ ভবিষ্যতে ওই বাইকটির উন্নত সংস্করণ নিয়ে আরো কাজ করতে চায়, তাহলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারের তরফ থেকেও অনুদান পাওয়ার ক্ষেত্রে তাকে সহায়তা করা হবে।

নতুন বউকে দেখতে না দেওয়ায় মারধর, প্রাণ গেল বরের ভাইয়ের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa