Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ আশ্রয়ণ প্রকল্প: কৃষি কাজে বদলে গেছে বাসিন্দাদের জীবন
পজিটিভ বাংলাদেশ

আশ্রয়ণ প্রকল্প: কৃষি কাজে বদলে গেছে বাসিন্দাদের জীবন

By rskaligonjnewsFebruary 6, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে বদলে গেছে বাগেরহাটে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনযাত্রার মান। যেখানে জমি কেনা দুঃস্বপ্ন ছিল, সেখানে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ বসত বাড়ি পেয়েছেন ভূমিহীনরা। ফলে তারা নিজেদের বাড়ির সামনেই করেছেন পুষ্টি বাগান, আবার অনেকেই করছেন হাস-মুরগি ও গবাদী পশু পালন। স্বস্তিকর জীবন পেয়ে দারুণ খুশি এক সময়ের ছিন্নমূল এসব মানুষরা।

সবজি-১

Advertisement

সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র আট মাস আগে বাগেরহাট সদর উপজেলার লাউপালা আশ্রয়ণ কেন্দ্রে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে ওঠেন ৬৫ পরিবার। কৃষি বিভাগের পরামর্শে বাড়ির সামনের পতিত জমিতে সবজি চাষ শুরু করেন তারা। এক পর্যায়ে প্রতিটি ঘরের সামনে পুষ্টি পারিবারিক বাগান স্থাপন করা হয়। এছাড়াও বাগান করতে তাদেরকে দেওয়া হয় বিনামূল্যে সবজি বীজ ও সারসহ কৃষি উপকরণ। উৎপাদিত বিষমুক্ত সবজি চাষ করে নিজের চাহিদা মিটিয়ে আবার অনেকেই তা বাজারে বিক্রি করছেন।

এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অনুদানের টাকা দিয়ে অনেকেই করছেন হাস-মুরগি ও গরু-ছাগল পালন। অল্প সময়ে ভাগ্যের পরিবর্তন হওয়ায় দারুন খুশি সুবিধাভোগীরা।

সুবিধাভোগী হাজেরা খাতুন বলেন, ‘নিজের বাড়ি-জমি না থাকায় পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাড়ি দিয়েছেন। বিনামূল্যে বাড়ির সঙ্গে বিদ্যুৎ,, সুপেয় পানি, রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। বাড়ির সামনে কৃষি বিভাগের লোক সবজি বাগান তৈরী করতে সাহায্য করায় নিজেরা সবজি উৎপাদন করছি। বিষমুক্ত সবজি নিজেরা খাচ্ছি আবার বাজারে বিক্রি করছি। এখন অনেক সুখেই আছি।’

হীরা নামের আরেক সুবিধাভোগী বলেন, ‘জমি কেনা যেখানে দুঃস্বপ্ন ছিল, সেখানে বিনামূল্যে ২ শতাংশ জমিসহ বসত বাড়ি পেয়েছি।বাড়ির সামনেই ফুল, ফলের বাগান ও সবজির চাষ করছি। কখনও ভাবতে পারিনি নিজের একটা বাড়ি হবে। এখন আমাদের কষ্ট নেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা বলেন, ‘আশ্রয়ণ এলাকার ছিন্নমূল মানুষের পুষ্টি চাহিদা মেটাতে অনাবাদি জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারবিারিক পুষ্টি বাগান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পুষ্টি বাগান প্রকল্পের আওতায় লাউপালায় ৬৫টি পারিবারকে বাগান তৈরী করে দেওয়া হয়েছে। আশানুরূপ সবজির ফলন হয়েছে। নিজেরা খেয়ে বাজারেও বিক্রি করছেন তারা। আমাদের সহকর্মীরা সব সময় ছিন্নমূল মানুষের সবজি উৎপাদনে পরামর্শসহ সহায়তা করে আসছেন।’

তিনি আরও বলেন, ‘আরও ২৬টি পরিবারকে অনুরূপ বাগান তৈরী করে দেওয়া হবে।’

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘জেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ২ হাজার ৯৪৪টি বাড়ি হস্থান্তর করা হয়েছে। এছাড়া আরও ৭৮০টি বাড়ি নির্মাণাধীন রয়েছে। প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পাওয়া সুবিধাভোগীরা যাতে আত্মনির্ভশীল হতে পারেন তার জন্য প্রশিক্ষাণসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সেটি বাস্তবায়ন হলে সমাজের সব শ্রেণির মানুষের মুখে হাসি থাকবে। সমাজের ছিন্নমূল মানুষসহ সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।’

ইউটিউব দেখে ‘বল সুন্দরী’ কুল চাষ, ফিরেছে সবুজের ভাগ্য

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa