Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ: নিয়ে গেলো ওয়্যারলেস
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ: নিয়ে গেলো ওয়্যারলেস

By rskaligonjnewsDecember 13, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মামলার আসামী ধরতে গেয়ে হামলার শিকার হয়েছে থানা পুলিশ। এ ঘটনায় আসামী ও তার পক্ষের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে দুই দফায় ৪ পুলিশ সদস্যকে আহত করে ওয়্যারলেস  সেট ছিনিয়ে নিয়ে গেছে। তবে পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুুড়েছে। তবে এ ঘটনায় আহত এসআই মো. সাব্বির হায়দার শুভ বাদী হয়ে থানায় ৫ জনের নামে ও অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী একটি মামলা (নং ১৪) দায়ের করেছে। সেই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

Advertisement

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পলাতক আসামি মোক্তারপুরের ডেমরা গ্রামের জহিরুল হকের ছেলে আরিফ (৪০)। তিনি কালীগঞ্জ থানার ১২ (১২) ২৩ নং মামলার প্রধান আসামি। গ্রেফতারকৃতরা হলো ডেমরা গ্রামের জহিরুল হকের স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও মেয়ে হাফসা আক্তার (১৮)। তারা মূল আসামী আরিফুল হকের মা ও বোন। হামলার শিকার আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হায়দার শুভ, শামীম আল মামুন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতান মাহমুদ ও কনস্টেবল নাইমুর রহমান। এদের মধ্যে সাব্বির, শামীম ও সুলতান প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বাভাবিক হলেও কনস্টেবল নাইমুর রহমানের অবস্থা গুরুতর। তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্সপেক্টর রাজীব চক্রবর্তী বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এজাহারভুক্ত আসামি আরিফকে গ্রেফতার করতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হায়দার শুভর নেতৃত্বে উপজেলার ডেমরা গ্রামে অভিযানে যায় পুলিশ। আরিফ বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফপ্তার করতে পুলিশকে বাঁধা দেয় তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। এ সময় এসআই সাব্বিরের সঙ্গে থাকা ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয় আসামি আরিফ। ওয়ারলেস সেট ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে বললে আরিফসহ তার পরিবারের সদস্যরা পুলিশকে ধাওয়া দেয়। এরপর থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ নিয়ে পুনরায় আরিফকে গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। সে সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আসামী পক্ষ পুলিশ কনস্টেবল নাইমুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া হামলার শিকার এসআই সাব্বির হায়দার শুভ, শামীম আল মামুন ও এএসআই সুলতান মাহমুদ সামান্য আহত হয়েছে। ঘটনার সময় পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় আরিফ পালিয়ে গেলেও তার মা ফাতেমা বেগম ও  বোন হাফসাকে আটক করে থানায় নিয়ে আসে। পলাতক বাকী আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

অজগর ভেবে ধরে ফেললো বিষধর রাসেলস ভাইপার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa