Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : টানা ভারী বর্ষণে ভারতের উত্তর আসামের বরাক উপত্যকার তিনটি জেলায় ব্যাপক ভূমিধসে নারী, শিশুসহ অনন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৯ জনের আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা করিমগঞ্জ জেলার কালিগঞ্জ এলাকায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই এক পরিবারের।

দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে কাছার জেলার জয়পুর থানাধীন কলাপুর গ্রামে। সেখানে তিন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

তৃতীয় ভূমিধসের ঘটনা ঘটে হাইলাকান্দি জেলার ভত্তবাজার গ্রামে। সেখানে ভূমি ধসে নিহত মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে চার শিশুসহ একই পরিবারের সদস্য ছয়জন।

গত কয়েক দিন ধরেই দক্ষিণ আসামের বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাত চলছে। টানা বর্ষণে মাটি আলগা হয়ে ধসের ঘটনা ঘটছে। দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.