
সোমবার অনুষ্ঠিত এই র্যাফেল কার্ডের ড্রতে তিনি জিতে নিয়েছেন ১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশী টাকায় প্রায় ২ কোটি ত্রিশ লাখ টাকা)। পুরস্কার পেয়ে তিনি বলেন ‘আমি সত্যিই অনুভব করেছি যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পিতা। র্যাফেল ড্র জয়ের সংবাদ যখন পেয়েছিলাম তখন আমার জন্য ব্যাপারটা আজীবন অবাক হওয়ার বিষয় ছিল, আমি গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছি এবং এক সপ্তাহ আগে আমাদের বাচ্চা হয়েছিল এবং এখন আমরা ১ মিলিয়ন দিরহামের ধনী মোহাম্মদ সুমন। ২০০৯ সালে আবু ধাবিতে প্রথম আসেন এবং বর্তমানে পারিবারিক ড্রাইভার হিসেবে আবু ধাবিতে কর্মরত আছেন। এর আগে তিনি কনস্ট্রাকশন কোম্পানির ড্রাইভার হিসাবে কাজ করেছিলেন।
এই পুরস্কার নিয়ে তিনি কী করবেন জানতে চাইলে মোহাম্মদ সুমন আত্মবিশ্বাসের সাথে বলেন যে, ‘তিনি তার বাচ্চাদের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন যে, তিনি এই পুরষ্কারটি কেবল তার স্ত্রীর সাথেই নয় বরং তার বাবা-মা, তিন বোন এবং দুই ভাইয়ের সাথেও ভাগ করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



