Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আড়াই বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন মা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

আড়াই বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন মা

By iNews DeskMarch 12, 20202 Mins Read

আড়াই বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন মা

Advertisement
জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগর থেকে নিখোঁজ হয় মো. মুসা (১১) নামে এ শিশু। সৎনানি ও মামার নির্যাতন সহ্য করতে না পেরে ওই সময় ঘর থেকে বেরিয়ে গিয়েছিলো সে।

বুধবার দুপুরে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহ্দ বিন-আমিন চৌধুরী এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী মুসাকে তার মা খতেজা বেগমের হাতে তুলে দেন।

জেলা সমাজেসেবা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা সাখাওয়াত উল্যাহ ৫ বছর আগে স্ত্রী খতেজা বেগমসহ ছেলে মুসাকে ছেড়ে অন্যত্র চলে যান।

এরপর থেকে খতেজা কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার বোনের বাড়িতে থাকতেন। ৩ বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব যান তিনি। তখন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় সৎমা কাজল আক্তারের কাছে মুসাকে রেখে যান তিনি। কিন্তু মুসাকে তার সৎনানি ও মামা গিয়াস উদ্দিন প্রায়ই মারধরসহ নির্যাতন করতো। ঠিকমতো খেতেও দিতো না।

এমন নির্যাতন সহ্য করতে না পেরে একদিন সকালে মুসা বাড়ি থেকে পালিয়ে চাঁদপুরে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে প্রায় ২ বছর থাকার পর ২০১৯ সালের ১ আগস্ট ওই বাড়ি থেকে পালিয়ে যায় সে।

ওইদিনই চাঁদপুরের ওয়্যারলেস মোড় এলাকা থেকে জিয়া উদ্দিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করেন। পরে তিনি চাঁদপুর সদর থানায় জিডি করেন। এরপর আদালতের মাধ্যমে মুসাকে চাঁদপুর শিশু পরিবারে হস্তান্তর করে পুলিশ। ৪ আগস্ট সেখান থেকে তাকে লক্ষ্মীপুর শিশু পরিবারে হস্তান্তর করা হয়।

এরপর থেকে মুসা লক্ষ্মীপুর শিশু পরিবারে ছিলো। তাকে স্কুলে ভর্তি করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার কমলনগর উপজেলার মুন্সিরহাট এলাকায় যান। সেখানে সে তার খালার বাড়ি চিনতে পারে। ওই বাড়িতে গেলে তার মা খতেজা বেগমকেও পাওয়া যায়। এ সময় মা-ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।

লক্ষ্মীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, মুসার দেয়া তথ্য অনুযায়ী আমরা তার মাকে খুঁজে পেয়েছি। মুসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত। -সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa