Advertisement
আন্তর্জাতিক ডেস্ক :ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে সাত বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে চ্যানেল পাড়ি দেওয়ার সময় তার মৃত্যু হয়।

রবিবার (০৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল পাড়ি দেওয়ার সময়ে ফ্রান্সের উত্তরাঞ্চলে মেয়েটি মারা যায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটি নৌকায় করে চ্যানেল পাড়ি দিচ্ছিল। এ সময় নৌকাটি ডুবে যায়। এতে করে তার মৃত্যু হয়। নৌকাটিতে মোট ১৬ জন অভিবাসী ছিলেন। এটি ডানকার্ক উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে ডুবে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটির এতো লোকের ধারণক্ষমতা ছিল না। মেয়েটির পিতামাতাসহ আরও তিন শিশুকে ডানকার্কের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ প্রেফেট ডু নর্ড জানিয়েছে, এক পথচারীর মাধ্যমে পুলিশ ও দমকলকর্মীরা নৌকাডুবির বিষয়ে সতর্ক হয়েছিলেন। এক বিবৃতিতে কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে নৌকাটি চুরি করা ছিল। এটি এতো বেশি লোক ধারণ করার মতো যথেষ্ট বড় ছিল না।

প্রেফেট ডু নর্ড জানিয়েছে, নৌকাটিতে এক দম্পতি ও তাদের চার সন্তান ছিলেন। এছাড়া তাদের মাও গর্ভবর্তী ছিলেন। মারা যাওয়া ৭ বছরের মেয়েটি তাদের ছোট সন্তান। তবে তারা কোন দেশের তা জানার চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ঘটনায় দুই পুরুষসহ ছয় শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

ডানকার্কের প্রসিকিউটর এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এর আগে গত বুধবারও ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করে তিন অভিবাসী মারা গিয়েছিলেন। সর্বশেষ সাত বছরের মেয়ের মৃত্যু ঘটল। এদিন ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাওয়া অন্তত ২৪৯ জনকে উদ্ধার করা হয়েছে।

‘ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করে দৃষ্টি সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.