Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!
আন্তর্জাতিক

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

By Shamim RezaJuly 12, 20262 Mins Read

খেলাধুলায় বাজি ধরা নতুন কিছু নয়। কিন্তু ফুটবল নিয়ে বাজি ধরার আগে হয়তো এবার দুবার ভাববে নরওয়ের বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নরওয়ের হারের সঙ্গে সঙ্গে নিজেদের লোগোটাও যেন ‘হারিয়ে’ ফেলেছে প্রতিষ্ঠানটি।

Biman

Advertisement

না, কোনো হ্যাকার লোগো চুরি করেনি। সবটাই একটি মজার বাজির ফল!

নরওয়ে–ইংল্যান্ড মহারণের আগে ব্রিটিশ এয়ারওয়েজকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নরওয়েজিয়ান এয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বিমান সংস্থার মধ্যে শুরু হয় ফুটবলীয় খুনসুটি। শেষ পর্যন্ত সেই কথার লড়াই গড়ায় অভিনব এক বাজিতে।

শর্ত ছিল বেশ মজার। নরওয়ে জিতলে এক দিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে নরওয়েজিয়ান এয়ারের লোগো ব্যবহার করবে ব্রিটিশ এয়ারওয়েজ। আর ইংল্যান্ড জিতলে ঠিক উল্টোটা—নরওয়েজিয়ানকে ব্যবহার করতে হবে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো।

চ্যালেঞ্জ গ্রহণ করেছিল ব্রিটিশ এয়ারওয়েজ। হয়তো ইংল্যান্ডের ওপর বিশ্বাসটা একটু বেশিই ছিল তাদের!

মাঠে অবশ্য নরওয়ের শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল। আর্লিং হালান্ডদের সামনে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় পড়তে হয়। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ২-১ গোলের জয় তুলে নেয় ইংলিশরা।

ইংল্যান্ড সেমিফাইনালে, নরওয়ে বিশ্বকাপ থেকে বিদায়। আর মাঠের ফলের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘হেরে গেল’ নরওয়েজিয়ান এয়ার।

বাজির শর্ত মেনে নিজেদের পরিচিত লোগো সরিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহারের পালা এখন নরওয়ের বিমান সংস্থাটির।

ফুটবলে হারলে ট্রফির স্বপ্ন শেষ হয়, সমর্থকদের মন ভাঙে। কিন্তু নরওয়েজিয়ান এয়ারের ক্ষেত্রে ক্ষতিটা একটু অন্য রকম—নরওয়ে হারতেই এক দিনের জন্য ‘নিজের লোগোটাই হারাতে’ হলো তাদের!

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিশ্বকাপের মাঠে হালান্ডরা ইংল্যান্ডকে হারাতে পারেননি। আর সেই হারের মাশুল দিতে হলো আকাশপথের আরেক ‘নরওয়েজিয়ানকে’!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিমান সংস্থা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

July 12, 2026
সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

July 11, 2026
ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

July 11, 2026

Latest News

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa