
সোমবার (১০জুলাই) ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য সম্মত হয়েছেন।
আঙ্কারার ইইউ জোটে সদস্যপদ লাভের উচ্চাকাক্সক্ষার পুনরুজ্জীবন ছাড়া জোটে যোগদানের জন্য তুরস্ক সুইডেনের বিড অনুমোদন করবে না ঘোষণা করার পরে ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এই জুটি ভিলনিয়াসে মিলিত হন। খবর এএফপি’র।
এক টুইটার বার্তায় মিশেল বৈঠকটিকে একটি ‘ফলপ্রসু বৈঠক’ বলে স্বাগত জানিয়ে বলেছেন, তারা ‘ইইউ-তুরস্কের সহযোগিতা সম্পর্ক সামনের দিন গুলিতে ফিরিয়ে আনার এবং আমাদের সম্পর্ককে পুনরায় শক্তিশালী করার জন্য সুযোগগুলো অনুসন্ধান করব।’
নির্বাচন নিয়ে কথা বলা ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ মনে করে না যুক্তরাষ্ট্র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



