Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইউএনওকে সালাম দেওয়ার পরই আটক হলেন যুবলীগ নেতা!
বিভাগীয় সংবাদ

ইউএনওকে সালাম দেওয়ার পরই আটক হলেন যুবলীগ নেতা!

By Sibbir OsmanAugust 9, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : রগুনার আমতলী পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য (হলদিয়া-পঁচাকোড়ালী-আড়পাঙ্গশিয়া) আইনজীবী আরিফুল হাসানকে আটক করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকালে আমতলী লঞ্চঘাট এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের নির্দেশে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনওকে সালাম দেওয়ার পর তাকে আটক করা হয়। তবে আটকের কারণ জানাতে রাজি হননি ইউএনও মনিরা পারভীন।
ইউএনওকে সালাম দেওয়ার পরই আটক হলেন যুবলীগ নেতা!

Advertisement

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শহরের সবুজবাগ লঞ্চঘাট এলাকায় কয়েকজন পুলিশ নিয়ে অভিযান চালাচ্ছিলেন ইউএনও মুনিরা। অ্যাডভোকেট আরিফ ইউএনওকে দেখতে পেয়ে সালাম দিতেই তিনি ক্ষিপ্ত হয়ে আরিফকে গালি দেন।

সেখানে উপস্থিত আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিএম মুছা জানান, আরিফ সালাম দেওয়ার পরই ক্ষুদ্ধ হয়ে ওঠেন ইউএনও। তিনি আরিফকে বলেন, ‘আমার বিরুদ্ধে মানববন্ধন করিস এত সাহস তোর’—এ কথা বলার পরই আরিফকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশ আরিফকে আটক করে থানায় নিয়ে যায়।

আরিফকে আটক করার খবর পেয়ে সন্ধ্যায় পৌর যুবলীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পৌর তারা আরিফের মুক্তির দাবি জানায়।

যোগযোগ করা হলে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন আরিফকে আটকের বিষয়টি অস্বীকার করেন। পুলিশের বরাত দিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করার পর তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হেলাল উদ্দীন মুঠোফোনে আরিফকে ইউএনওর নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বিস্তারিত পরে আমরা জানাবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa