Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : করোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে গাজীপুরের কালীগঞ্জের বেশিরভাগ কর্মজীবি মানুষ। বাদ যায়নি স্থানীয় ঋষি ও হিন্দু পরিবারগুলোও। তাই মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের দেয়া খাদ্যসামগ্রীর পিকআপভ্যান গেল উপজেলার তুমলিয়া ইউনিয়নের ঋষিপাড়া ও হিন্দু পল্লীতে।

এ সময় ইউএনও’র নিজ হাতে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঋষি পল্লী ও ৮ নং ওয়ার্ড হিন্দু পল্লীর ৬৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ৩ কেজি আলু।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহফুজুর রহমান, মো. আরমান মিয়া, ইউএনও অফিসের সোহেল রানা, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে ইউএনও মো. শিবলী সাদিক বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুণ। সময় মতো আমরাই আপনার খাদ্যসামগ্রী পৌঁছে দেব।

কতদিন চলবে খাদ্যসামগ্রী বিতরণ? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, তৃতীয় দিনের মতো চলছে খাদ্যসামগ্রী বিতরণ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমজীবি মানুষ যতদিন ঘরে থাকবে খাদ্যসামগ্রী বিতরণ চলবে ততদিন। এটি একটি চলমান প্রক্রিয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google