Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এবং তার সন্তান ইউএনওর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আমাদের সন্তান ও তার বাবা আমাদের সহযোদ্ধা। তাদের ওপর যারা হামলা চালিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, পৌর ও ইউনিয়ন কমান্ডারসহ আন্যান্য মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google