Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনকে ইইউ-এর সতর্কবার্তা
আন্তর্জাতিক

ইউক্রেনকে ইইউ-এর সতর্কবার্তা

By Saiful IslamOctober 6, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ এলাকা নিজেদের অন্তর্ভুক্ত ঘোষণা করার পর ন্যাটোর সদস্য হতে তোড়জোড় শুরু করেছিল কিয়েভ প্রশাসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ইউক্রেনকে দ্রুত ন্যাটোর সদস্য করতে আবেদন করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ারও উদ্যোগ নিয়েছিলেন তিনি।
জেলেনস্কি

Advertisement

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতি পূর্ণ সংহতি এবং সামরিক ও অর্থনৈতিক সহায়তা চালিয়ে গেলেও দেশটিকে আনুষ্ঠানিকভাবে ন্যাটো বা ইইউ’র মতো জোটে স্থান দিতে প্রস্তুত নয় পশ্চিমা বিশ্ব। জেলেনস্কির আবেদনে সাড়া দিয়ে ন্যাটোর কিছু সদস্য ইউক্রেনকে স্বাগত জানানোর পক্ষে মত দিলেও এমন সম্ভাবনাকে আপাতত অবাস্তব বলেই মনে করছে যুক্তরাষ্ট্র-জার্মানিসহ বেশিরভাগ সদস্য।

বুধবার ফ্রান্সের টিভি চ্যানেল বিএফএমকে সাক্ষাৎকার দেন থিয়েরি ব্রেটন। সেখানে রুশ-ইউক্রেনীয় বাহিনীর চলমান যুদ্ধকে ন্যাটোর সদস্যপদ লাভে ইউক্রেনের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, ‘ন্যাটোর সদস্যপদ লাভের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে অভ্যন্তরীণ শান্তি। রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে আপনি যদি সত্যিই ন্যাটোর সদস্যপদ চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার দেশে শান্তি পরিস্থিতি থাকতে হবে। এটি সদস্যপদ লাভের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।’

‘দুঃখজনক হলেও সত্য, ইউক্রেনে এখন যুদ্ধ চলছে। এই যুদ্ধ যদি বন্ধ না হয়, কিংবা এটি থামাতে ইউক্রেনের ভূমিকা যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে ইউক্রেনের ন্যাটো সদস্যপ্রাপ্তির পদটি ঝুলে থাকবে।’

গত শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনকে দ্রুত পূর্ণসদস্যপদ দিতে ন্যাটো নেতাদের তাগাদা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সে ভিডিওবার্তায় তিনি প্রশ্ন করেন— ইউক্রেন যেখানে ন্যাটোর ‘ডি ফ্যাক্টো’ সদস্য হয়েই আছে, সেখানে লিখিতভাবে (ইউক্রেনকে) পূর্ণ সদস্য করে নিতে ন্যাটোর বাধা কোথা?

ন্যাটোর মহাসচিব জিনস স্টলটেনবার্গ অবশ্য ওই দিনই এ প্রশ্নের উত্তর দিয়ে দেন। পাল্টা এক ভিডিওবার্তায় ন্যাটো মহাসচিব বলেন, ‘ন্যাটো কোনোভাবেই কোনো সংঘাতের অংশ নয় এবং কোনো পরিস্থিতিতেই জোটের ইউক্রেন বিষয়ক নীতির পরিবর্তন হবে না।’

২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া উপদ্বীপের দখলস্বত্ত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই ন্যাটোর সদস্যপদ লাভের জন্য তদবির চালাচ্ছে ইউক্রেন। ২০১৯ সালে ইউক্রেনের সংবিধানেও ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিকে দেশের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সম্প্রতি এই জোটের প্রভাবশালী সদস্যরাষ্ট্র জার্মানির ন্যাটো প্রতিনিধি রুডিগের কোয়েনিগও বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেনকে সরাসরি সহায়তা করতে ন্যাটো বাধ্য নয়, বরং ইউক্রেন সংঘাত এই জোট এখন এড়িয়ে যেতে চায়।

কাশ্মীরে আজান শুনে বক্তৃতা থামিয়ে দিলেন অমিত শাহ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa