Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য : ল্যাভরভ
আন্তর্জাতিক

ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য : ল্যাভরভ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 17, 2022Updated:February 17, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সামরিক সক্ষমতা শক্তিশালী করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে রাশিয়া যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখোমুখি অবস্থানে রয়েছে তখন ল্যাভরভ তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করলেন। খবর পার্সটুডে’র।

ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য : ল্যাভরভ

Advertisement
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে ন্যাটোভুক্ত দেশগুলো অভিযোগ করলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে।মস্কো বলছে, দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং সে পূর্বদিকে ন্যাটো জোটের বিস্তার বিশেষ করে এই জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধী। ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা হবে না- মর্মে রাশিয়া গ্যারান্টি চাইলেও আমেরিকা সে গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বুধবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে সের্গেই ল্যাভরভ মূলত ইউক্রেন সংকট ও রাশিয়ার পক্ষ থেকে ন্যাটোর কাছে চাওয়া নিরাপত্তা গ্যারান্টি নিয়ে কথা বলেন।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সময় ইউক্রেনের রুশ সীমান্তবর্তী দোনবাস অঞ্চলের ভবিষ্যত নিয়ে বিস্তারিত আলোচনা করেন ল্যাভরভ ও চাভুসওগ্লু।

এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করার এবং দেশটিকে উসকানি দেয়ার যে পদক্ষেপ নিয়েছে তা মেনে নেয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে না চাইলে এ সংক্রান্ত প্রচারণার যে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেন সের্গেই ল্যাভরভ।

পশ্চিমা সূত্রগুলো গত কয়েকদিন ধরে এই মর্মে প্রচার চালাচ্ছিল যে, ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে। কিন্তু বাস্তবে তা হয়নি বরং উল্টো এদিন মস্কো ঘোষণা করেছে, তারা ইউক্রেন সীমান্ত থেকে তাদের কিছু সেনা সরিয়ে নিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, আমেরিকা তার ইউরোপীয় মিত্রদের নিয়ে সামরিক দিক দিয়ে রাশিয়ার ক্ষতি করতে চেয়েছিল এবং এক্ষেত্রে ইউক্রেন ছিল একটি অজুহাত মাত্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa