আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

শনিবার (১৫ অক্টোবর) দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে। খবর এএফপি’র।

আরব নিউজ জানিয়েছে, ফোনকলের পরেই ইউক্রনকে ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।

যুবরাজ জোর দিয়ে বলেন, “উত্তেজনা প্রশমনে অবদান রাখবে এমন সবকিছুর পক্ষে সৌদি আরবের অবস্থান।” এ সময় তিনি মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে তাদের প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন।

সৌদি আরব সেপ্টেম্বরে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অপ্রত্যাশিত ভূমিকা পালন করে।
সৌদি

Advertisement

এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এ সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে তেল উৎপাদন বৃদ্ধির চাপকে সৌদি আরব একেবারে পাত্তা না দেওয়ায় তাদের মধ্যে এ টানাপড়েন শুরু হয়।

সৌদি নেতৃত্বাধীন জ্বালানি তেল রপ্তানিকারক ওপেক গ্রুপ রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে তেল উৎপাদন কমানোর বিষয়ে সম্মত হওয়ার পর সৌদি আরব ওয়াশিংটনের কঠোর সমালোচনার মুখে পড়ে। সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে বিশ্ব বাজারে জ্বালানির দাম অনেক বেশি বেড়ে যায়।

বিশ্বের এই সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেলের উৎপাদন কমানোর ব্যাপারে মস্কোর সঙ্গে হাত মিলানোয় ওয়াশিংটন ওপেক গ্রুপকে দায়ী করে এবং বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে এর “পরিণতি” ভোগের হুমকি দেন।

ইউক্রেনে আর বড় হামলার প্রয়োজন নেই : পুতিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.