আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো ১৬তম দিনে। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সাহায্যের জন্য প্রস্তিুতি নিচ্ছে বিশ্বব্যাংক। জানা গেছে, দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক মনিটরি ফান্ডও (আইএমএফ) দেশটিকে সহায়তা দেবে। খবর বিবিসি’র।

Advertisement
এক যৌথ বিবৃতিতে সংস্থা দুইটির নেতারা ইউক্রেনে রাশিয়ার যে হামলা চলছে তার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এসময় তারা বলেন, এরই মধ্যে পণ্যদ্রব্যের মূল্য বেড়েছে ও আর্থিকখাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তাছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়ছে বলেও জানান তারা।

বিশ্বব্যাংক জানায়, সামনের মাসগুলোতে ইউক্রেনকে তিনশ কোটি ডলার সাহায্য দেওয়া হতে পারে। এর মধ্যে অন্তত ৩৫ কোটি ডালারের সহায়তা আগামী সপ্তাহেই দেওয়া পরিকল্পনা রয়েছে। এদিকে আইএমএফ জানায়, ইউক্রেন তাদের কাছে যে আর্থিক সাহায্য চেয়েছে তা দ্রুত বিবেচনা করা হচ্ছে।

এদিকে জাতিসংঘের অভিবাসী সংস্থা এক টুইট বার্তায় জানায়, ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ঘণ্টার মধ্যেই বেড়ে যাচ্ছে। তাছাড়া জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় এক আলাদা বার্তায় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে ১৮ লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.