আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে কমপক্ষে ৫০৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের আগ্রাসন শুরুর পর সেখানে এসব নাগরিক প্রাণ হারান। বৃহস্পতিবার স্থানীয় গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

তিনি লিখেন, ‘তারা সকলেই হচ্ছেন নিরীহ বেসামরিক জনগোষ্ঠী। আমরা কখনোই তাদেরকে ভুলতে পারবো না।’
সিনাগুবভ বলেন, রাশিয়ার বাহিনী খারকিভে ৩৪ রকেট ও কামান হামলা চালায়। এতে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরু হওয়ার আগে এ নগরীর জনসংখ্যা ছিল ১৫ লাখ।
রাশিয়ার আগ্রাসী বাহিনীর কাছে এ নগরী একটি গুরুত্বপূর্ণ টার্গেট। তারা সেখানে ব্যাপক হামলা চালালেও নগরীটির দখল নিতে ব্যর্থ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



