Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন
আন্তর্জাতিক স্লাইডার

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন

By Sibbir Osmanফেব্রুয়ারি 22, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমাদের অব্যাহত হুমকি উপেক্ষা করে ইউক্রেনের দুই রুশপন্থি অঞ্চলকে ‘স্বাধীন’ ঘোষণা করল রাশিয়া।

এ পদক্ষেপের কথা ফ্রান্স ও জার্মানিকে জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার এ সিদ্ধান্ত নিল মস্কো।

রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক এবং লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।’

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন
Pro-Russian activists react in a street as fireworks explode in the sky, after Russian President Vladimir Putin signed a decree recognising two Russian-backed breakaway regions in eastern Ukraine as independent entities, in the separatist-controlled city of Donetsk, Ukraine February 21, 2022. REUTERS/Alexander Ermochenko
Advertisement

অন্যদিকে কূটনৈতিক মহলের আশঙ্কা, এ পদক্ষেপের ফলে পশ্চিমা-সমর্থিত সরকারের সঙ্গে সংঘাত শুরু হতে পারে রাশিয়ার।

সোমবার নিরাপত্তা পরিষদের সঙ্গে দীর্ঘ বৈঠকে পুতিন সিদ্ধান্ত নেন দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন ঘোষণা করা হবে।

ওই বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের সবার মতামত জানলাম। আজই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এক বিবৃতিতে ক্রিমলিন জানায়, পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থি অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন পুতিন। অদূর ভবিষ্যতে এ ব্যাপারে লিখিত নির্দেশ দেবেন তিনি।

নিজের এ সিদ্ধান্তের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসকে জানিয়েছেন পুতিন। কিন্তু টেলিফোনে দুই দেশের প্রধানই অসম্মতি প্রকাশ করেছেন।
ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করলেন পুতিন
তার মধ্যেই দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন পুতিন। ক্রিমলিনে রুশপন্থি নেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে দেখা যায় পুতিনকে। দীর্ঘ ভাষণের পর পুতিন রাশিয়ার সংসদের উচ্চকক্ষকে এ সিদ্ধান্ত সমর্থন করতে বলেন।

পাশাপাশি ইউক্রেনে রুশপন্থিদের বিরুদ্ধে সরকারের সামরিক অভিযান বন্ধ করার কথা বলে পুতিনের হুশিয়ারি দেন।

পুতিন বলেন, ‘আমরা অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানাচ্ছি। অন্যথায় রক্তপাতের দায় সম্পূর্ণভাবে বর্তাবে ইউক্রেনের ক্ষমতায় থাকা সরকারের ওপর।’
তিনি আরও বলেন, ‘আধুনিক ইউরোপের সম্পূর্ণ রূপকার শুধু রাশিয়াই।’

এ স্বীকৃতি দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটাবে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। কারণ ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে দখল করার পর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ফলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে শান্তিচুক্তি শেষ হলো এবং ইউক্রেন অঞ্চলে সেনাও পাঠাতে পারবে রাশিয়া। দুই অঞ্চলের হাজার হাজার মানুষ, যাদের কাছে রাশিয়ার পাসপোর্ট রয়েছে, তাদের সুরক্ষার্থে এই পদক্ষেপ বলে ব্যাখ্যা দিতে পারেন পুতিন।

ইউক্রেনের ওপর পরোক্ষভাবে চাপ বাড়ছে। তাদের হাতে দুটি বিকল্প— হয় দুই অঞ্চলের অধিকার ছেড়ে দিতে হবে, নয়তো রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে।

প্রসঙ্গত ইউক্রেন-সংকটের আবহে কয়েক দিন আগে স্বঘোষিত দোনেৎস্ক পিপলস্ রিপাবলিকের জরুরি মন্ত্রণালয় থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, প্রায় সাত লাখ মানুষকে তারা রাশিয়ার সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। ওই অঞ্চলে ইউক্রেন গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করা হয়।

আবারো কর্ণাটকের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa