Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ৩ দেশের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ৩ দেশের প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে টানা তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এদিকে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৫ মার্চ) দেশটিতে যাওয়ার কথা রয়েছে তাদের। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ৩ দেশের প্রধানমন্ত্রী

Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা সোশ্যাল নেওটওয়ার্কে জানিয়েছেন, মঙ্গলবার কিয়েভ সফরে যাবেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। মূলত ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে কিয়েভে যাচ্ছেন তারা।

অবশ্য ইউরোপের তিনটি দেশের প্রধানমন্ত্রীর একসঙ্গে কিয়েভ সফরে যাওয়ার ঘোষণা দেওয়া হলেও ঠিক কখন তারা সেখানে পৌঁছাবেন সে বিষয়ে চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা বা সংবাদমাধ্যমগুলো কিছু জানায়নি।

চেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন জোরালোভাবে নিশ্চিত করাই এই সফরের উদ্দেশ্য। এছাড়া ইউক্রেন ও দেশটির জনগণের জন্য বৃহৎ সহায়তা প্যাকেজ উপস্থাপনও এই সফরের লক্ষ্য।’

টানা তিন সপ্তাহ ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ হামলা জোরদার হয়েছে রাজধানী কিয়েভ অঞ্চলেও। অন্যান্য স্থাপনার পাশাপাশি কিয়েভের আবাসিক ভবনগুলোও এখন রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে কিয়েভ অঞ্চলের আবাসিক ভবনগুলোতে চালানো হামলায় ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। এমনকি রাশিয়ার হামলার মধ্যে কিয়েভের মেট্রো স্টেশনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার নতুন করে রুশ সামরিক বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। সেসব ছবিতে কিয়েভ অঞ্চলের সভিয়াতোশিনস্কি জেলায় দু’টি পৃথক ভবনে রুশ আক্রমণের পর আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ভোরে কিয়েভের আবাসিক এলাকার দু’টি ভবনে পৃথক হামলার ঘটনা ঘটেছে।

এদিকে ইউক্রেনের রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাজুড়ে রাশিয়ার হামলার মধ্যেই কিয়েভের একটি মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে স্টেশনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়ার হামলা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি পরিষ্কার করা হয়নি।

কিয়েভ মেট্রোর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টেও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে। টুইটে সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকালে হওয়া বিস্ফোরণে কিয়েভের লুকিয়ানিভস্কা স্টেশন এবং সেখানকার অফিসের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa