Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইউক্রেনের হামলায় ১০ ইরানি নিহত
আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় ১০ ইরানি নিহত

By Saiful Islamঅক্টোবর 22, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের হামলায় ১০ ইরানি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। এই ইরানিরা রাশিয়ার সেনাদের প্রশিক্ষণ দিতে ক্রাইমিয়া সফর করছিল। কেএএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেন, হামলা চালিয়ে অন্তত ১০ ইরানিকে হত্যায় সমর্থ হয়েছেন তারা। তবে কীভাবে এবং কখন এ হামলা হয়েছে তা জানাননি তিনি। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
ইউক্রেনের হামলায় ১০ ইরানি নিহত

Advertisement

খবরে জানানো হয়, ইরানি কর্মকর্তাদের রাশিয়া সফর নিয়ে আগে থেকেই অভিযোগ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। তারা সতর্ক করে জানায় যে, এই ইরানিরা রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধে কৌশলগত হামলায় বিশেষ সুইসাইড ড্রোন ব্যবহার করতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি এই ড্রোন ইরান থেকে আনা হয়েছে। মূলত সেই ড্রোন কীভাবে চালাতে হয়, তা শেখাতেই এই ইরানি কর্মকর্তারা ক্রাইমিয়া সফর করেছিলেন। তাদেরকে খেরসনেও নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেন ওই ইউক্রেনীয় কর্মকর্তা।

কীভাবে ইউক্রেনের বিভিন্ন টার্গেটে হামলা চালাতে হবে সেটিই রুশদের শেখাচ্ছিল তারা।

এর আগে বৃহস্পতিবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার-জেনারেল প্যাট রাইডার বলেন, ইরানিরা ড্রোন অপারেশনে রাশিয়াকে সহায়তা করার জন্য ইউক্রেনের মাটিতে রয়েছে। আমরা ইরানকে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ইউক্রেনেও সন্ত্রাস রপ্তানির ক্ষেত্রে জড়িত হতে দেখছি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরানি প্রশিক্ষকরা ক্রাইমিয়ায় কাজ করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমান বাহিনীর একজন মুখপাত্র শুক্রবার দাবি করেন, ইউক্রেন রাশিয়ার ছোঁড়া ইরানি কামিকাজি ড্রোনগুলোর ৮৫ শতাংশই ভূপাতিত করতে সফল হয়েছে। যদিও এরপরেও প্রতিদিনই ইউক্রেনের গুরুত্বপূর্ণ সব স্থাপনা উড়িয়ে দিচ্ছে রাশিয়া। এই ড্রোনগুলো সস্তা হওয়ায় এগুলোকে ভূপাতিত করতেও কয়েকগুন বেশি দামের মিসাইল খরচ করতে হচ্ছে ইউক্রেনকে।

এদিকে ইরানিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার অনুরোধ জানিয়েছে তেহরান। জেরুজালেম পোস্ট তেহরানের এই অনুরোধের সঙ্গে ইউক্রেনের ইরানি কর্মকর্তাদের হত্যার বিষয়টির সম্পর্ক দেখতে পাচ্ছে। যদিও ইরানের তরফ থেকে বলা হয়েছে, সামরিক সংঘাত জোরালো হওয়ায় এমন ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি ইরানিদের ইউক্রেনে না যাওয়ারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করছে ইরান। পশ্চিমা দেশগুলোর তরফ থেকে গত কদিন ধরে এমন দাবি তোলা হচ্ছে। এরকম সময়েই ইরানিদের ইউক্রেন ত্যাগের আহ্বান জানানো হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইউক্রেনে দিন দিন সামরিক সংঘাত এবং অস্থিতিশীলতা বাড়ছে। তাই ইরানি নাগরিকদের ইউক্রেন সফর না করতে পরামর্শ দেয়া হচ্ছে। একইসঙ্গে যেসব ইরানি এখন ইউক্রেনে আছেন, তাদেরকে অবিলম্বে নিজেদের জীবন ও সুরক্ষার জন্য ইউক্রেন ছাড়ার অনুরোধ করা হচ্ছে।

হোয়াইট হাউসের অভিযোগ, ইরানি অস্ত্র দিয়ে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা হচ্ছে। যদিও ইরান প্রথম থেকেই এ ধরণের অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার তরফ থেকেও জানানো হয়েছে, হামলায় ব্যবহৃত সকল অস্ত্র সম্পূর্ণ রাশিয়ার হাতে তৈরি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

জুন 9, 2026
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

জুন 9, 2026
মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

জুন 9, 2026
Latest News
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa