Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার
আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 24, 2022Updated:February 24, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের বাহিনীকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এ ঘোষণা দেন। তার এই অভিযানকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রাশিয়ার
ছবি সংগৃহীত
Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিনের ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী রাজধানী কিয়েভ থেকে কিছুটা দূরে বিস্ফোরণের শব্দ শুনতে পান।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত অঞ্চল দোনেৎস্ক শহরেও বিস্ফোরণ ঘটেছে। সেখানে বেসামরিক বিমানগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। কেননা যুক্তরাষ্ট্র জানিয়েছে, সেখানে রাশিয়া একটি বড় ধরনের হামলা চালাতে পারে।

রুশ গণমাধ্যমের খবরে জানানো হয়, ভ্লাদিমির পুতিন বলেন, তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন এলাকায় একটি বিশেষ সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের বাহিনীর মধ্যে সংঘর্ষ কেবল সময়ের ব্যাপার।

এর আগে পূর্বাঞ্চলের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কথিত ইউক্রেনীয় আগ্রাসন বন্ধ করতে মস্কোর কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। এই আবেদনের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র দাবি করে যে, পুতিন বলেছেন, তিনি সেখানকার জনগণকে রক্ষা করার রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং ইউক্রেনীয় বাহিনীকে তাদের অস্ত্র সমর্পণ করার জন্য বলেছেন।

পুতিনের ঘোষণার কিছুক্ষণ আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বলেছিল, আগ্রাসন আসন্ন।

জাতিসংঘের জরুরি বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘আজ রাতে আমরা দেখতে পাচ্ছি যে, আকাশসীমা বন্ধ করে দিয়েছে রুশ বাহিনী। ডনবাসে তারা সেনা সরিয়ে নিচ্ছে। এটি একটি বিপজ্জনক মুহূর্ত’।

এর আগে বুধবার রাশিয়ার সীমান্তের দিক থেকে ৯টি ট্যাংকসহ সামরিক সরঞ্জামের বহরকে দোনেৎস্কের দিকে অগ্রসর হতে দেখা যায় বলে রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

চলতি সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে সেখানে গোলাবর্ষণ আরও তীব্র হয়েছে।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে আক্রমণ করতে ৮০ শতাংশ রুশ সৈন্য অবস্থানে রয়েছেন।

গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa