আন্তর্জাতিক ডেস্ক: কানাডা মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতির কারণে অটোয়া দেশটির রাজধানীতে অবস্থান করা তাদের কূটনীতিক পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। খবর এএফপি’র।

এর কারণ হিসেবে তারা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর চলমান উপস্থিতি এবং দেশটির সর্বত্র অস্থিতিশীল কর্মকা-ের কথা উল্লেখ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র রোববার জানায়, তারা কিয়েভে থাকা তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে। সোমবার ব্রিটেনও একই পথ অনুসরণ করে।
ইউক্রেন তাদের এ ধরনের পদক্ষেপকে ‘অপরিপক্ক’ হিসেবে অভিহিত করেছে।
পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনের সাথে তাদের সীমান্ত বরাবর যুদ্ধ সরঞ্জামাদির পাশাপাশি হাজার হাজার সৈন্য জমায়েত করেছে।
তবে এ ব্যাপারে ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে, তাদের বাহিনী সেখানে কোন আগ্রাসন চালাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



