আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তে দুই মাস ধরে রাশিয়ার সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। যেকোন সময় যুদ্ধ লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো। আর এই উত্তেজনার মাঝেই মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার কিছু সেনাকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ান, রয়টার্স’র।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্ক করে জানায়, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার খবর এলো।
রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, এ বক্তব্য প্রমাণ করতে হলে মস্কোকে অবশ্যই ইউক্রেন সীমান্ত থেকে পূর্ণ মাত্রায় সেনা প্রত্যাহার করতে হবে।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। সে কারণেই যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, এস্তোনিয়াসহ ডজনখানেক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



