Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইউরোপকে গ্রিনল্যান্ড নিয়ে নাক গলানোর দরকার নেই: ট্রাম্প
আন্তর্জাতিক স্লাইডার

ইউরোপকে গ্রিনল্যান্ড নিয়ে নাক গলানোর দরকার নেই: ট্রাম্প

By Arif Armanজানুয়ারি 20, 20262 Mins Read

Advertisement
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় নেতাদের গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে নাক গলানোর দরকার নেই। বরং তাদের ইউক্রেন সংঘাতের দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত। সোমবার (১৯ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি পশ্চিম ইউরোপীয় নেতাদের সমালোচনা করেন, কারণ তারা ডেনমার্কের ওই ভূখণ্ডটি অধিগ্রহণের তার প্রচেষ্টার বিরোধিতা করছেন। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

“ইউরোপের উচিত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের দিকে মনোযোগ দেওয়া, কারণ সত্যি বলতে গেলে, আপনি দেখতেই পাচ্ছেন এতে তারা কী পেয়েছে,” ট্রাম্প বলেন। “ইউরোপের এ বিষয়েই মনোযোগ দেওয়া উচিত—গ্রিনল্যান্ড নয়।”

পলিটিকো সোমবার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, এই সপ্তাহের শেষের দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের জন্য ইউক্রেন নিয়ে প্রস্তুত করা বক্তব্য থেকে সরে আসছে ইইউ ও ন্যাটো প্রতিনিধিদলগুলো। প্রতিবেদনে বলা হয়, এখন “গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত প্রস্তাবই আলোচনার শীর্ষে থাকবে।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন, গ্রিনল্যান্ড ইস্যুতে তার প্রস্তাবের বিরোধিতা করা এবং আর্কটিক দ্বীপটিতে সামরিক মহড়ায় সেনা পাঠানোর কারণে আটটি ইউরোপীয় ন্যাটো দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও নাকচ করেননি ট্রাম্প। এ ব্যাপারে জানতে চাইলে এনবিসিকে তিনি বলেন, “এ ব্যাপারে কোনো মন্তব্য নেই।” এর আগে তিনি সতর্ক করেছিলেন যে দ্বীপটি তিনি “সহজ পথে” অথবা “কঠিন পথে” নেবেন।

সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যু পশ্চিম ইউরোপীয় নেতাদের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে, ইউক্রেন সংঘাতকে ছাপিয়ে। ইউরোপীয় নেতারা দাবি করেন, রাশিয়া একটি সামরিক হুমকি—তবে মস্কো এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

রাশিয়া দীর্ঘদিন ধরেই বলে আসছে, কিয়েভকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহ তাদের সংঘাতের সরাসরি পক্ষ বানিয়েছে। মস্কোর মতে, এটি ইউক্রেনীয় জনশক্তি ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে চালানো একটি প্রক্সি যুদ্ধ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনার মধ্যেও ইউরোপীয় দেশগুলোর কিয়েভকে অব্যাহত সামরিক সহায়তা দেওয়া তাদের “শান্তির প্রধান বাধা” করে তুলেছে। শীর্ষ এই কূটনীতিকের দাবি, ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: আরটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    tangail jail

    বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

    জুন 10, 2026
    নিরাপত্তা

    ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

    জুন 10, 2026
    প্রধানমন্ত্রী

    বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

    জুন 10, 2026
    Latest News
    tangail jail

    বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

    নিরাপত্তা

    ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

    প্রধানমন্ত্রী

    বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

    সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    গুজব

    তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

    তেলের দাম

    ফের বাড়ল তেলের দাম

    গৃহকর্মী নেবে না

    যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

    গ্রেপ্তার

    জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

    দাম ফের বাড়ল

    বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

    বড় ব্যবধানে জয়

    বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa