Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ইউরোপের জন্য বড় দুঃসংবাদ, মেরে ফেললো ৫ কোটি হাঁস-মুরগি!
আন্তর্জাতিক

ইউরোপের জন্য বড় দুঃসংবাদ, মেরে ফেললো ৫ কোটি হাঁস-মুরগি!

By Sibbir OsmanOct 18, 2022, 7:32 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বার্ড ফ্লু হিসেবে পরিচিত অতি-সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার দ্রুত বিস্তারে যুক্তরাষ্ট্রে চলতি বছরে রেকর্ড সংখ্যক মুরগী ও টার্কির মৃত্যু হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, কৃষকরা আগে এই ভাইরাসটির যে ধরন বা রূপের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবারে তার চেয়ে ভিন্ন এবং জটিল একটি ধরন বন্য পশুপাখিকে বেশি সংক্রমিত করছে। পরবর্তীতে এই ভাইরাসের বিস্তার আরও দ্রুত ঘটছে।

চলতি বছরে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত ৪ কোটি ৭০ লাখের বেশি মুরগী মারা গেছে অথবা মেরে ফেলা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মুরগী রপ্তানি নিষিদ্ধ, ডিম ও টার্কির উৎপাদন হ্রাস এবং এর দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এই প্রাদুর্ভাব দেশটির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে হিমশিম খাওয়া ভোক্তাদের অর্থনৈতিক যন্ত্রণা আরও বাড়িয়ে তুলেছে।

এর আগে যুক্তরাষ্ট্রে প্রাণী-স্বাস্থ্য সংক্রান্ত সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় ২০১৫ সালে। ওই বছর দেশটিতে প্রাণঘাতী এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবে ৫ কোটি ৫ লাখ মুরগী মারা যায়।

অতীতে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লাখ লাখ পাখি, হাঁস ও মুরগিকে মেরে ফেলা হয়। বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে পোল্ট্রি শিল্পের বাণিজ্যে প্রায়ই বিধি-নিষেধ আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রধান ভেটেরিনারি কর্মকর্তা রোজমেরি সিফোর্ড বলেছেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অতি-সংক্রামক এইচ৫এন১ ধরনের বিরুদ্ধে লড়াই করছেন কৃষকরা। সাধারণত ক্রমবর্ধমান তাপমাত্রায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব হ্রাস পেলেও গ্রীষ্মকালে এই ধরনটি টিকে থাকে।
মুরগি
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এইচ৫এন১ এর মতো প্রায় একই রকমের আরেকটি ধরন ইউরোপে ছড়িয়ে পড়ছে। এই ধরনটি গুয়াংডং বংশীয় নামে পরিচিত। ইউরোপ ইতোমধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জোর ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। এই অঞ্চলে চলতি বছরের এখন পর্যন্ত ৫ কোটি মুরগী মেরে ফেলা হয়েছে।

সিফোর্ড বলেন, কর্মকর্তারা অতীতের তুলনায় বর্তমানে হাঁসের মতো বন্যপ্রাণীর শরীরে এইচ৫এন১ ধরনটি বেশি পরিমাণে শনাক্ত করছেন। মনে হচ্ছে বন্যপ্রাণীর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জোর এই ধরনটি দীর্ঘসময় বেঁচে থাকে। আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন এই কর্মকর্তা। সূত্র: রয়টার্স।

বাথরুমে পরার এক জোড়া স্লিপারের দাম ১১ হাজার টাকা

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp