Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউরোপের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাইডেন
আন্তর্জাতিক

ইউরোপের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাইডেন

By জুমবাংলা নিউজ ডেস্কJune 16, 20213 Mins Read

ইউরোপের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাইডেন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বোয়িং-এয়ারবাস বিরোধ আপাতত মুলতুবি রেখে ইউরোপীয় ইউনিয়নের প্রতি সদিচ্ছা দেখালো বাইডেন প্রশাসন৷ ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংক্রান্ত বিরোধ মেটাতেও বিশেষজ্ঞরা কাজ করবেন৷ খবর ডয়চে ভেলে’র।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সংঘাতের যে জট সৃষ্টি হয়েছিল, প্রেসিডেন্ট জো বাইডেন একে একে সেগুলি দূর করে সহযোগিতা আরও নিবিড় করার পথে এগোচ্ছেন৷ বৃহত্তর স্বার্থে অনেক ‘ক্ষুদ্র’ বিষয়ে আপোশ করতে প্রস্তুত তাঁর প্রশাসন৷ এমনই সদিচ্ছার পরিচয় হিসেবে অ্যামেরিকার বোয়িং ও ইউরোপের এয়ারবাস কোম্পানিকে ঘিরে প্রায় দুই দশকের সংঘাত আপাতত পাঁচ বছরের জন্য মুলতুবি করে স্থায়ী সমাধানসূত্রের পথ প্রশস্ত করে দিয়েছেন তিনি৷ প্রতিযোগিতার বাজারে সরকারি ভরতুকির অভিযোগে দুই পক্ষ এতকাল একে অপরের বিরুদ্ধে এমনকি আইনি পদক্ষেপ নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল করে তুলেছিল৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৯ সালে মার্কিন প্রশাসনকে ইউরোপের উপর ৭৫০ কোটি ডলার অংকের শাস্তিমূলক শুল্ক চাপানোর অধিকার দিয়েছিল৷ এক বছর পর ইউরোপও অ্যামেরিকার উপর প্রায় ৪০০ কোটি ডলার অংকের পালটা পদক্ষেপ নেবার অনুমতি পায়৷

মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইইউ শীর্ষ বৈঠকে এমন সাফল্য সম্পর্কে উচ্ছ্বসিত ইইউ নেতারা৷ ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, এমন বোঝাপড়ার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে৷ বিরোধ মেটাতে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানসূত্র সম্পর্কে আশা প্রকাশ করেছে দুই পক্ষ৷ সেটা সম্ভব না হলে আবার শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বাইডেন প্রশাসন৷ বাইডেন প্রশাসনের গঠনমূলক মনোভাবের কারণে ইউরোপ থেকে চিজ, মাখন, ওয়াইন, বিমান শিল্পের যন্ত্রাংশ আমদানির উপর শাস্তিমূলক শুল্ক তুলে নেওয়া হবে৷ ইউরোপীয় ইউনিয়নও অ্যামেরিকা থেকে বিমান শিল্পের যন্ত্রাংশ, কৃশিজাত পণ্য ও শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য পণ্যের আমদানির উপর শুল্ক তুলে নেবে৷

এমন মীমাংসার ফলে বোয়িং ও এয়ারবাস কোম্পানির প্রায় একচেটিয়া ব্যবসার সুবিধা হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ করোনা সংকটের জের ধরে যথেষ্ট অর্ডারের অভাবে দুই কোম্পানিই বিপর্যস্ত হয়ে পড়েছে৷ তাছাড়া চীনও ভবিষ্যতে বিশাল সরকারি সহায়তা সম্বল করে বেসামরিক বিমান উৎপাদনের ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে৷ সে ক্ষেত্রে বোয়িং ও এয়ারবাসের আধিপত্য খর্ব হতে বাধ্য৷

এমন সাফল্যের ফলে অন্যান্য বিরোধ মেটানোর ক্ষেত্রেও বাড়তি প্রত্যাশা দেখা যাচ্ছে৷ তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামকে ঘিরে দুই পক্ষের মতমার্থক্য আরও বেশি হওয়ায় দ্রুত নিষ্পত্তির আশা আপাতত কম৷ প্রেসিডেন্ট বাইডেন এখনো প্রায় তিন বছর আগে ট্রাম্প আমলের চাপানো আমদানি শুল্ক বহাল রেখেছেন৷ একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে দুই পক্ষ বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করছে৷ চলতি বছরের শেষের মধ্যেই সমাধানসূত্রের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷

অন্য একটি বিরোধের ক্ষেত্রেও অ্যাটলান্টিকের দুই প্রান্তের মধ্যে মীমাংসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ ফ্রান্স, জার্মানি, ইটালি ও ব্রিটেনের মতো কিছু শিল্পোন্নত দেশ বাইডেন প্রশাসনের প্রস্তাব মেনে বহুজাতিক কোম্পানিগুলির আয়ের উপর বিশ্বজুড়ে সর্বনিম্ন ১৫ শতাংশ কর চাপাতে রাজি হয়েছে৷ সেই প্রস্তাব কার্যকর করতে অনেক সময় লাগলেও একক নীতির ফলে আখেরে সব পক্ষের লাভ হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa