Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ইউরোপে জেট ফুয়েল সংকটের শঙ্কা, তিন সপ্তাহের মধ্যে বড় বিপর্যয়ের সতর্কতা
আন্তর্জাতিক স্লাইডার

ইউরোপে জেট ফুয়েল সংকটের শঙ্কা, তিন সপ্তাহের মধ্যে বড় বিপর্যয়ের সতর্কতা

By Arif Armanএপ্রিল 11, 20262 Mins Read

সংকটের শঙ্কা

Advertisement
ইউরোপজুড়ে বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের (বিমান জ্বালানি) ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ইউরোপ।

সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস টিজিটজিকোস্টাস-কে পাঠানো এক চিঠিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক না হলে ইউরোপজুড়ে জেট ফুয়েলের সংকট তীব্র হবে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালি দীর্ঘ সময় আংশিকভাবে বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধের আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক জেট ফুয়েলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে টনপ্রতি প্রায় ১,৬৫০ ডলারে দাঁড়িয়েছে। ইউরোপে এই বৃদ্ধি ১৩৮ শতাংশ এবং এশিয়ায় ১৬৩ শতাংশ।

ইউরোপের বৃহত্তম বাজেট এয়ারলাইন রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লরি সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তারা নির্দিষ্ট জ্বালানি সরবরাহ উৎসের ওপর নির্ভরশীল।

বিশ্লেষকেরা বলছেন, অপরিশোধিত তেলের বিকল্প পাইপলাইন থাকলেও জেট ফুয়েলের ক্ষেত্রে বিকল্প সীমিত, ফলে সরবরাহ সংকট দ্রুত তীব্র হতে পারে।

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় যারা

ইতিমধ্যে ইউরোপে কিছু ট্যাংকার জ্বালানি পৌঁছালেও নতুন সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে দেশগুলো এশিয়ার বাজার থেকে জ্বালানি সংগ্রহে প্রতিযোগিতায় নেমেছে।

আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো বলছে, সংকট অব্যাহত থাকলে ফ্লাইট কমানো, ভাড়া বৃদ্ধি এবং ভ্রমণ ব্যয়ের ওপর বড় চাপ তৈরি হবে। ফলে বৈশ্বিক অর্থনীতি ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালশ জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে গেলেও সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে, যা বিমান খাতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

    জুন 14, 2026
    বড় পতন

    যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    জুন 14, 2026
    সরিয়ে ফেলা

    কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

    জুন 14, 2026
    Latest News
    ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

    বড় পতন

    যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    সরিয়ে ফেলা

    কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

    সীমান্তে উত্তেজনা

    পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

    জেল আপিল

    শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

    ফের উত্তাল

    সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

    বৈঠক করবেন

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    চুক্তি

    আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

    ক্লাস শুরু

    ২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

    ১-১ গোলে ড্র

    হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

     

    Inews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa